চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাস-পরীক্ষা বর্জন করে আবারও জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা কালেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। নেমে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবি নিয়ে চলে আসে রাজপথে।

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।

এর আগে রোববার রাত ৮টা থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আন্দোলনকারীরা চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে পুলিশের ছোড়া টিয়ার শেলের প্রতিবাদে ইট পাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন।

একপর্যায়ে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আলোচনা করে এক মাসের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর একটি বক্তব্যে মঙ্গলবার আবার তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

Reneta

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাবির সুফিয়া কামালা হলে চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা আক্তারকে ছাত্রলীগের হল সভাপতি এশা নিজ রুমে ডেকে নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ করেন ওই হলের ছাত্রীরা।

মোর্শরদাকে প্রথমে হল সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতাল এবং পরে ঢাকা বিশ্বিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে তার এক আত্মীয়ের বাড়িতে নেওয়া হয়। মোর্শেদার রক্তমাখা পা দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন ওই হলের কয়েক শ’ ছাত্রী।

মোর্শেদার রক্তমাখা পায়ের সেই ছবি মুহূর্তেই ভাইরাল হলে বিভিন্ন হল থেকে কয়েক হাজার ছাত্র বের হয়ে সুফিয়া কামাল হলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

এরপর রাত দেড়টার দিকে প্রক্টর একেএম গোলাম রাব্বানী ওই হলে গিয়ে এশাকে বহিষ্কারের কথা জানান শিক্ষার্থীদেরকে। এর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এশাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কারের কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT