চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপের চুক্তি বাড়ার মধ্যেই গার্দিওলার সিটি ছাড়ার গুঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইপিএলের দুই ক্লাবে দুই ছবি। মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছেড়ে দিতে পারেন পেপ গার্দিওলা। এদিকে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে নতুন চুক্তি করেছে লিভারপুল। তাও ২০২৪ সাল পর্যন্ত। স্টিভেন জেরার্ডের সঙ্গে রেঞ্জার্সও ২০২৪ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে। কিন্তু সবচেয়ে জলঘোলা হচ্ছে সিটি কোচকে নিয়ে।

গার্দিওলাকে নিয়ে শুক্রবার দিনভর জল্পনা অব্যাহত ছিল। বলা হচ্ছিল, ২০১৮ সালে নতুন চুক্তির সময় মৌসুম শেষে ছেড়ে যাওয়ার রাস্তা খোলা রেখেছিলেন পেপ। চুক্তিতে এ রকম কথা লেখা ছিল। এমনিতে তার চুক্তি শেষ ২০২১ সালে। রাতের দিকে অবশ্য গার্দিওলা মন্তব্য করেছেন, ‘ছেড়ে যাওয়ার কোনো ধারা চুক্তিতে লেখা নেই। এটা একেবারেই গুজব।’

গার্দিওলার এই মন্তব্যে বিতর্কে ইতি হয়নি। বরং উল্টে বলা হচ্ছে, মৌসুমে সিটি ছেড়ে চলে যাবেন না, এমন কথা জোরের সঙ্গে উড়িয়েও দেননি তিনি। তিনি দিনকয়েক আগে সিটিতে থাকা নিয়ে বলেছিলেন, ‘হ্যাঁ, আমার চোখ খোলা রেখেছি। ক্লাব রাখবে কিনা, তা নিয়ে আমি চিন্তিত নই। আমি ফুটবলারদের মন পড়ার চেষ্টা করি। ক্লাবকেও দেখার চেষ্টা করি। তারপরে নিজের সিদ্ধান্ত নিই।’

গার্দিওলার এসব মন্তব্যের পরে সিটি কর্মকর্তারা ভাবতে শুরু করেছেন। দিনকয়েক আগে সিটি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে টটেনহ্যামের বিদায়ী কোচ মাউরিসিও পচেত্তিনোর। সিটি কর্মকর্তারাও নিজেদের প্রস্তুত রাখার কাজে ব্যস্ত।

পরিসংখ্যান দেখা যাচ্ছে, বার্সেলোনাতে চার বছর। বায়ার্ন মিউনিখে তিন বছর কাটিয়েছেন গার্দিওলা। তিন অথবা চার বছরের বেশি তিনি কোনো ক্লাবে কোচিং করাননি। সেই আশঙ্কা চেপে ধরছে সিটিকে।

এবার প্রিমিয়ার লিগ জেতার কোনো সম্ভাবনা নেই সিটির। লিভারপুলের সঙ্গে ১৪ পয়েন্টের তফাৎ। সিটিকে তিনি দু’বার ইপিএল এনে দিয়েছেন। সাফল্য আরও রয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এখনো অধরা।

Reneta

অন্যদিকে, সাফল্যের সরণিতে রয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ২০১৫ সালে তিনি লিভারপুলে যোগ দিয়েছিলেন। চার বছর পার হওয়ার পর আরও পাঁচ বছর তিনি থাকলে ইপিএলে বিদেশি কোচের মধ্যে তিনি বেশিদিন থাকবেন এই ক্লাবে।

নতুন চুক্তিতে সই করার পর লিভারপুলের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘লিভারপুলে দারুণভাবে কাটাচ্ছি। ক্লাব, ফুটবলারদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। তাই এখনো পর্যন্ত এই ক্লাব ছাড়ার ইচ্ছে দেখাইনি। আমার মনে হয়, সামনের কয়েকটা বছরে লিভারপুলকে নতুনভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইয়ুর্গেন ক্লপগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT