চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির বোলিং মনে রেখেছেন উইলিয়ামসন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৫৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যানচেস্টার থেকে: ‘বিরাট কোহলি চাইলে অলরাউন্ডার হতে পারত। আমি পেছনের দিনের কথা বলছি, যদিও সে এখন বোলিং করেন না।’ -বিশ্বকাপে সেমিফাইনালের আগেরদিন সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ককে নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মন্তব্য এটি।

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তবে ২০০৮ সালে কোহলি ও উইলিয়ামসন মুখোমুখি হয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচে মিডিয়াম পেসে উইলিয়ামসনকে আউট করেছিলেন কোহলি। পরে নিয়েছিলেন আরও একটি উইকেট।

তখন কোহলি ছিলেন অলরাউন্ডার। ধীরে ধীরে ব্যাটিংয়ে এতই শক্তিশালী হয়েছেন যে, বল আর হাতে নেয়ার প্রয়োজনই পড়ে না।

১১ বছর আগে যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিজ নিজ দেশকে নেতৃত্ব দেয়া উইলিয়ামসন ও কোহলি এবার মুখোমুখি বড়দের বিশ্বকাপে। কিউই অধিনায়ককে যুব বিশ্বকাপের সেই স্মৃতি মনে করিয়ে দেয়া হল কোহলি প্রসঙ্গ টেনে।

‘আবার আমরা মুখোমুখি হচ্ছি, কিছুটা ভিন্ন পর্যায়ে, এটা খুবই আনন্দের ও বিশেষ কিছু। সবচেয়ে বড় মঞ্চে সেমিফাইনালে নিজ দেশকে নেতৃত্ব দেয়া অনেক সম্মানের।’

‘কোহলি বয়সভিত্তিক দল থেকেই একজন দুর্দান্ত ক্রিকেটার। আমরা একই সময়ে বেড়ে উঠেছি। আমরা একই বয়সে একে অপরের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। তারপর অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাই, তারপর আইপিএল এবং এই বিভিন্ন ধরণের ম্যাচে অংশ নিয়েছি।’ প্রতিপক্ষ দলপতিকে নিয়ে বলে চলেন কিউই দলনেতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলি-উইলিয়ামসনবিশ্বকাপ-২০১৯ভারত-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT