চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি দর্শকের সামনে আসছে ‘দ্য ডিসিপল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

এবার বিশ্বের কোটি দর্শকের সামনে আসছে চৈতন্য তামহান পরিচালিত ভেনিস চলচ্চিত্র উৎসবে সম্মানজনক ফিপ্রেসকি অ্যাওয়ার্ড জিতে নেয়া মারাঠি ছবি ‘দ্য ডিসিপল’।

আর এই সুযোগটি করে দিচ্ছে বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। শিগগির এই প্লাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে। নেটফ্লিক্স ইন্ডিয়ার পরিচালক (কন্টেন্ট অ্যাকুইজিশন) প্রতীক্ষা রাওয়ের বরাতে খবরটি প্রকাশ করেছে ডেডলাইন.কম।

প্রতিবেদনে জানানো হয়, অস্কারজয়ী নির্মাতা আলফনসো কুয়ারনের নির্বাহী প্রযোজনায় চৈতন্য তামহানের ‘দ্য ডিসিপল’ এর ‘ওয়ার্ল্ড রাইটস’ কিনে নিয়েছে নেটফ্লিক্স। শিগগির ছবিটি এই প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

‘দ্য ডিসিপল’ ছবির একটি দৃশ্য

এমন খবরে উচ্ছ্বসিত নির্মাতা নিজেও। একইসঙ্গে মেন্টর ও ‘দ্য ডিসিপল’ এর নির্বাহী প্রযোজক আলফনসো কুয়ারনের প্রতি কৃতজ্ঞতা জানান।

রোমা, গ্র্যাভিটি নির্মাতা কুয়ারন বলেন, চৈতন্য এই সময়ের নির্মাতা। তার নির্মিত ‘দ্য ডিসিপল’ অসাধারণ একটি সিনেমা। বিশ্বাস করি, বিশ্বের দর্শক এই সিনেমাটি দারুণ উপভোগ করবেন।

‘দ্য ডিসিপিল’ এর গল্প একজন ভারতীয় গায়ককে ঘিরে। যে নিজের গান ও গায়কী নিখুঁত করতে চায়। ছবিতে ভারতীয় ধ্রুপদী সংগীতের ঐতিহ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। তার কাজের প্রশংসা করেছেন সমালোচকরা।

এরআগে ‘কোর্ট’ নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন চৈতন্য
Reneta

‘দ্য ডিসিপল’ এর মতো ২০১৪ সালে চৈতন্য তামহানের নির্মাণ করা প্রথম ছবি ‘কোর্ট’ ও জায়গা করে নিয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবে। ভারতের জাতীয় পুরষ্কার জিতে নিয়েছিল সেই ছবি।

১২৭ মিনিটের ‘দ‍্য ডিসিপল’ ফিচার ফিল্মটিতে অভিনয় করেছেন আদিত‍্য মোদক, অরুন দ্রাবিড়, সুমিত্রা ভাবে ও কিরণ। অভিনেতা বিবেক গোম্বারের জু এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজনা করেছে এই ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফনসো কুয়ারনকোর্টচৈতন্য তামহানদ্য ডিসিপলনেটফ্লিক্সপ্লাটফর্মমারাঠিলিড বিনোদনস্ট্রিমিং
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT