চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোকোর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘‘মানসিক নির্যাতনের কারণে কোকোর মৃত্যু হয়েছে। জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার আওয়ামী লীগ ও তাদের দোসরদের ধারাবাহিক চক্রান্তের শিকার কোকো। নির্যাতন সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে।’’

বৃহস্পতিবার নয়াপল্টনে আরাফাত রহমান কোকো’র চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ফখরুল এসব কথা বলেন।

এর আগে সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ। বেলা ১১ টায় নয়াপল্টনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, ‘‘আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া অনুরাগী ও ক্রীড়া সংগঠক ছিলেন। রাজনীতি থেকে দূরে থেকে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে কাজ করেছেন। বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অবদান জাতি স্মরণ করবে। কোকোর মৃত্যু স্বাভাবিক হয়নি। তাকে মানসিকভাবে নির্যাতন করে মৃত্যূর দিকে ঠেলে দেওয়া হয়েছে৷’’

Reneta

‘‘জিয়ার পরিবার, জাতীয়তাবাদের ধারক ও বাহক ও জাতীয়বাদী শক্তির উপর তারা (আওয়ামী লীগ) বারবার আঘাত করেছে। তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো। খালেদা জিয়াকে দীর্ঘদিন করাগারে আটকে রেখেছে। তারেক রহমানকে নির্যাতন করেছে। কোকোর উপর নির্যাতন করে মৃত্যুর পথ রচনা করেছে।’’

তিনি বলেন,আওয়ামী লীগকে পরাজিত করতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগ গণ শত্রুতে পরিণত হয়েছে৷ তাই তারা জনগণের ভোটের ধার ধারে না।

এসময় অতিদ্রুত আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে অমানবিকভাবে।

একদিন এর বিরুদ্ধ জনগণ রুখে দাঁড়াবে। আমরা ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবোই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত রহমান কোকোমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT