চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিভক্ত চেষ্টার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ন ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কৃষক

ভারতের ‘বিতর্কিত’ কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের কেন্দ্রীয় সরকার বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

পাঞ্চাবের কিসান মজদুর কমিটির জয়েন্ট সেক্রেটারি এসএস সুভ্রান বলেন, যতক্ষণ না নরেন্দ্র মোদি ৫০৭ কৃষক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ আমরা সরকারের ডাকা কোনো আলোচনায় অংশ নেবো না।

এই আন্দোলন নিয়ে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।  এর আগে অমরিন্দর সিং বলেছিলেন, কৃষক ও  সরকারের একই ধরণের চাওয়াগুলোর বিষয়ে মধ্যস্থতা করতে তিনি এবং তার সরকার রাজি।

জলকামান, টিয়ারগ্যাস আর পুলিশি বাধার মুখেও নিজেদের প্রতিবাদ চালিয়েই যাচ্ছে ভারতের কৃষকরা। আন্দোলনে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের সমর্থনে যুক্ত হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশের কৃষকরা।

নতুন আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে।

কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।

Reneta

নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষককৃষক আন্দোলনকৃষি আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT