চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলায় ৭ জন দগ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৫
বাংলাদেশ
A A

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলায় ৭ জন দগ্ধ হয়েছেন।

ইউনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে রাঙ্গামাটি যাচ্ছিলো। মঙ্গলবার রাত ১টার দিকে বাসটি চান্দিনার বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের কাছে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০), রাঙ্গামাটির সুমন চন্দ্র নাথ (২৪), খোকন চাকমা, গোপালগঞ্জ সদরের ইমরান মিয়া(২৮), নারায়ণগঞ্জের লাভলী আক্তার ও রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মা (৪৩)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে যাই এবং আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই।

তাৎক্ষনিকভাবে বিষয়টি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ বা যান্ত্রিক ত্রুটি বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, দুবৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এ ঘটনায় ঘটেছে।

Reneta

গাড়ি চালক সিরাজুল ইসলাম জানান, গাড়ি চান্দিনা বাস স্টেশন অতিক্রম করে উপজেলা গেইট ও পাট গবেষণা কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ বিকট শব্দ হয় এবং আগুন জ্বলতে শুরু করে। তাৎক্ষনিকভাবে হেলপারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলেও তিনি জানান।

হামলায় গাড়ির সামনের অংশের বাম দিকের ২টি সিটে আগুন ধরে গেলে ওই সিটের দুই যাত্রী বেশি আহত হন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন আরও ৫ জন।

আহতদের চিকিৎসার জন্য প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে রঞ্জিত ও অঞ্জন দে’র এর অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ইমরান, খোকন ও শ্যামল কুমিল্লায় ভর্তি রয়েছেন। এছাড়া জহিরুল ইসলাম ও লাভলি প্রাথমিক চিকিৎসা নিয়ে নারায়ণগঞ্জে চলে যান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পেট্রোল বোমাবিশ্বসাহিত্য কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT