চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী মেধা তালিকায় ১২তম

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
১০:৪৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উপস্থিত না হয়েও মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেছেন এক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক) ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বিস্তারিত প্রমাণাদি চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ২০৬০৫০। গত ৮ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় তার পরীক্ষা দেবার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। কিন্তু ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে শিক্ষার্থীদের উপস্থিতির তালিকায় তার উপস্থিতির ঘরে তার স্বাক্ষর নেই। এমনকি উপস্থিতির তালিকায় ছবির ঘরে তার ছবিও নেই। অথচ ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলপত্রে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন। 

এ বিষয়ে ‘বি’ ইউনিটের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মোঃ শামীমুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ওই কেন্দ্রে কোনো শিক্ষার্থী ভুলবশত অথবা জালিয়াতির উদ্দেশ্যে অনুপস্থিত শিক্ষার্থীর রোল লিখেছে যা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে ঘটতে পারে। এ বিষয়টা আমাদের নজরে আসার পর ভাইভাতে ওই শিক্ষার্থীকে আটক করার সিদ্ধান্ত হয়। কিন্তু সে ভাইবা দিতেও আসেনি। এখানে ভর্তি পরীক্ষা কমিটির কোনো দায় থাকতে পারে না। আমরা নিরাপত্তার স্বার্থেই বিষয়টি কমিটির সদস্যদের মধ্যে গোপন রেখেছি।’

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমরা অনুপস্থিত শিক্ষার্থীর রোল নম্বর ফলাফল প্রকাশের পরে জানতে পেরেছি। আমরা ইউনিটের সদস্যদের নিয়ে সিদ্ধান্ত নিয়ে তার বিষয়টি খতিয়ে দেখি এবং সাক্ষাৎকারের সময় অনুপস্থিত থাকায় তাকে আমরা ধরতে ব্যর্থ হই।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, অনুপস্থিত শিক্ষার্থীর নাম মেধা তালিকায় চলে আসার বিষয়টি আমি জানতে পেরেছি। সংশ্লিষ্ট ইউনিটের সদস্যদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT