চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীভাবে এত ছুটে বেড়ান, জানালেন সাকিব নিজেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড়ি জীবন যত দীর্ঘ হচ্ছে, তত ব্যস্ততা বাড়ছে সাকিব আল হাসানের। এবছর আইপিএল ছাড়া সবগুলো বিদেশি লিগেই অংশ নিয়েছেন টাইগার অলরাউন্ডার। পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকায় সেখানেও ছুটে যেতে হয় সময় পেলেই। দেশে ফিরলেও তার বসে থাকার জো নেই। বিজ্ঞাপনের শুটিং, সামাজিক নানা কাজে অংশ নেন।

কানাডায় গ্লোবাল টি-টুয়েন্টি খেলে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দেন। সেখান থেকে যান আবার দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনে। সোমবার ঢাকায় ফিরে মঙ্গলবার সকালে যান বরিশালে। গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

ঢাকায় ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। কীভাবে এতকিছু সামলান- এ প্রশ্নে সাকিব বললেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। সময় খুব বেশি নেই। অল্পসময়ের মধ্যে সব ম্যানেজ করার একটা উপায় তো বের করাই লাগে। সময় ধরে ধরে কাজগুলো করতে হয়। ব্যস্ততা থাকে, তবে ভালোই লাগে ব্যস্ততা।’

সাকিব এবার ব্যস্ত হয়ে পড়বেন এশিয়া কাপের প্রস্তুতিতে। বৃহস্পতিবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নতুন ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপের আগে পাওয়া নেতৃত্ব নিয়ে অনুভূতি জানতে চাওয়া হলে সাকিব জানান এ বিষয়ে কথা হবে মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT