চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী কারণে মারা গেল রেবা খাতুন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, ঝিনাইদহ
A A

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের রেবা খাতুন (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে- তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি এবং মেয়েটির বাবার দাবি, স্কুলে আইরন-ফলিক অ্যাসিড ট্যাবলেট (আয়রন ট্যাবলেট) খাওয়ানোর পর মৃত্যু হয়েছে রেবার।

সেই সময় একই স্কুলের ফারজানা ও আসমা নামের আরো দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

রেবা উপজেলার উত্তর সমশপুর গ্রামের সাগর হোসেনের মেয়ে। চিকিৎসকরা জানান, সোমবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ আলি সাংবাদিকদের জানান, রেবা অন্যান্য দিনের মত সোমবার সকাল ১০টার দিকে স্কুলে আসে। এর কিছুক্ষণ পর দুইদিন আগে শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহ করা আইরন-ফলিক অ্যাসিড ট্যাবলেট অন্যদের সাথে তাকেও খাওয়ানো হয়।

সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে রেবা খাতুনসহ ৩টি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রেবা খাতুনকে মৃত ঘোষণা করেন।

Reneta

মেয়েটির বাবা সাগর হোসেন বলেন, ‘আমার মেয়ে সকালে বাড়ি থেকে ভাত খেয়ে স্কুলে গেছে। তার কোনো রোগ ছিল না। কেন আমার মেয়ে মারা গেল? তা তদন্ত করার দাবি করছি আমি।’

হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস বলেন, আয়রন ট্যাবলেট খেয়ে ৩ জন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ১ জন মারা গেছে। আমাদের দাবি, এই মৃত্যুর সঠিক কারণ যেন স্বাস্থ্য বিভাগ দ্রুত বের করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান বলেন, মেয়েটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তবে আয়রন ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে- নাকি অন্য কোনো কারণ ছিল; তা আরো পরীক্ষা নিরীক্ষা এবং ময়না তদন্তের পর জানা যাবে।

আয়রণ ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোনো নজির নেই জানিয়ে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ বলেন, ‘এই  ওষুধ যদি মেয়াদোত্তীর্ণও হয়, সেক্ষত্রে সর্বোচ্চ পাতলা পায়খানা হতে পারে।’

‘‘তারপরও এই মৃত্যুর কারণ নির্ণয়ে সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’’

ঝিনাইদহ কোতোয়ালী থানার ওসি মাসুদ রানা জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝিনাইদহস্কুলছাত্রীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মে ২৯, ২০২৬

ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়: সুরভী

মে ২৯, ২০২৬

ভারতের চেয়ে বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি: শামসুন্নাহার

মে ২৯, ২০২৬

চ্যানেল আই এর ব্যতিক্রমী আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’

মে ২৯, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণের ইঙ্গিত

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT