চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরকে ১৯ দিন শিকলে বেঁধে নির্যাতন

রুমন রেজারুমন রেজা
৪:২৮ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনছারুল ইসলাম নামের এক কিশোর জামদানি কারিগরকে আটকে রেখে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকার জামদানি পল্লী থেকে শিকলে বাঁধা অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত জামিদানী কারখানার মালিক আক্তার হোসেনকে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে পাঠালে সে দোষ স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান শরীফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। উদ্ধার হওয়া আনছারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মধ্যে গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে।

উদ্ধার হওয়া জামদানি কারিগর আনছারুল জানায়, রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় জামদানি পল্লীতে আকতার হোসেনের জামদানি কারখানায় জামদানী কারিগর হিসেবে কাজ করতো আনছারুল।

গত ৩ ফেব্রয়ারি সে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মালিকের কাছে টাকা চাইলে কারখানার মালিক আক্তার হোসেন তার পায়ে শিকল বেঁধে আটকে রাখে এবং তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। গত ১৯ দিন যাবত আনছারুলকে পায়ে শিকলে বেঁধে জামদানি বুননের কাজ করানো হতো। কাজ করতে না চাইলে তাকে নানাভাবে নির্যাতন চালানো হতো। এই ঘটনায় আনছারুলের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছে বলে সে জানায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) মোখলেছুর রহমান জানান, কিশোর জামদানি কারগির আনছারুলকে ১৯ দিন আটকে রেখে নির্যাতনের খবর পেয়ে পুলিশ সোমবার রাতে অভিযুক্ত আক্তারের কারখানা থেকে শিকলে বাঁধা অবস্থায় আনছারুলকে উদ্ধার করেছে। পুলিশ নির্যাতনকারী মালিক আকতারকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে উপস্থিত করলে সে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোর নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছ: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৫, ২০২৬

ঈদে চ্যানেল আইয়ে তারকাবহুল ১৬ নাটক

মে ২৫, ২০২৬

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্পের আহ্বান

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে প্যারাগ্লাইডারকে ধাক্কা দিল বিমান

মে ২৫, ২০২৬

নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT