চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালিনিনগ্রাদে দর্শক আনতে ম্যাজিক করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপ-২০১৮’র ম্যাচগুলো হবে ১২টি স্টেডিয়ামে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে স্টেডিয়ামগুলোর পরিচিতি। আজ থাকছে কালিনিনগ্রাদ স্টেডিয়াম, কালিনিনগ্রাদের কথা-

বাল্টিক সাগর, পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তের মাঝখানে পড়ে চ্যাপ্টা হয়েছে কালিনিনগ্রাদ স্টেডিয়াম। মাঠটিতে খেলতে গেলে মস্কো থেকে ৭৭০ মাইল পাড়ি দিতে হবে দলগুলোকে।

স্টেডিয়াম পরিচিতি: লুঝনিকি, স্পার্টাক, নভগোরোদ, সারানস্ক, কাজান, সামারা, একাটেরিনবার্গ, পিটার্সবার্গবায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনার মত করে গড়া হয়েছে কালিনিনগ্রাদ স্টেডিয়ামের নকশা। মাঠের কাজ শুরুর আগেই দেউলিয়া হয়ে পড়ে নকশাকারী প্রতিষ্ঠান। তাই নির্মাণে এসেছে বিরাট পরিবর্তন।

পরে ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হওয়ার কথা থাকলেও টেনেটুনে ৩৫ হাজার দর্শককে বসার ব্যবস্থা করা হয়েছে। কারণ ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজনের জন্য অন্তত ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকতেই হয়।

ধারণক্ষমতা কম হওয়ার আরেকটি কারণ রাশিয়ার দ্বিতীয় বিভাগের দল বাল্টিকা কালিনিনগ্রাদ। মূলত এই দলেরই হোম ভেন্যু কালিনিনগ্রাদ স্টেডিয়াম। আর দলটির খেলা দেখতে আসা দর্শকদের সংখ্যাটা কত জানেন? গড়ে মাত্র সাড়ে ৩ হাজার!

অবশ্য বিশ্বকাপে কালিনিনগ্রাদে দর্শক হাজির করতে আয়োজকরা লোভনীয় সব প্রস্তাব দিতে শুরু করছেন ফুটবলপ্রেমীদের। দর্শক আনতে প্রয়োজনে ম্যাজিকক্যাল কিছু করতেও প্রস্তুত তারা।

Reneta

এক নজরে-
কালিনিনগ্রাদ স্টেডিয়াম, কালিনিনগ্রাদ
ধারণ ক্ষমতা: ৩৫ হাজার
উদ্বোধন: ২০১৮ সালে
বিশ্বকাপে ম্যাচ হবে: ৪টি
উল্লেখযোগ্য ম্যাচ: স্পেন-মরোক্কো, ইংল্যান্ড-বেলজিয়াম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ স্টেডিয়ামরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin7

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT