চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:২৮ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
কক্সবাজার, জনপদ
A A

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম বলেছেন, গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না।

বুধবার (৬ মে) রাতে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা প্রতিটি জেলায় সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছি, ইতোমধ্যে ৩৩টি জেলার তালিকা যাছাই-বাছাই চলছে। সাংবাদিকরা আজও নিজেদের অধিকার সম্পর্কে অ-সচেতন। আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হোন।

একেএম আবদুল হাকিম বলেন, আমরা ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনের মধ্যে আছি; কিন্তু এটি যুগোপযোগী করা জরুরি।

তিনি তরুণ সাংবাদিকদের নেতৃত্বের জন্য চিন্তা না করে সামাজিক ও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান। সাংবাদিকদের মধ্যে বিভাজন যতদিন থাকবে ততদিন পেশার মান নিম্নগামী হবে।

শীঘ্রই অনলাইন সার্ভারে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রস্তুত শেষে প্রকাশ করা হবে বলেও জানান একেএম আবদুল হাকিম।

Reneta

কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক এমআর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সদস্য শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সহ সভাপতি কামাল হোসেন আজাদ, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, বাংলা ভিশনের মুর্শেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার, মেহনা টেলিভিশনের আমানুল হক বাবুল, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন সাকিল, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, কক্সবাজার নিউজ ডটকমের বার্তা প্রধান ইমাম খায়ের, সমকালের ইব্রাহিম খলিল মামুন, যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, দৈনিক কর্নফুলীর আবদুল্লাহ নয়ন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, কক্সবাজার প্রেসক্লাবের সদস্য সিরাজুদ্দৌলা হেলালী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার প্রেসক্লাবদোষারোপবাংলাদেশ প্রেস কাউন্সিলবিচারপতি একেএম আবদুল হাকিমসাংবাদিক সমাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT