চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ওমিক্রনের সংক্রমণ শঙ্কায় বড়দিনের আনন্দ ম্লান

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:১১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

কানাডায় বড়দিনের আনন্দকে আবারও ম্লান করে দিয়েছে ওমিক্রনের সংক্রমণ। সরকারি বিধিনিষেধ আর সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কানাডিয়ানরা এ বছরও জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারছেন না এই দিনটি।

কানাডায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। আগে থেকেই বিভিন্ন অফিসে ও বাসা-বাড়িতে শুরু হয় পার্টি। ইতিমধ্যেই আলোক সজ্জায় সজ্জিত হয়েছে অফিস আদালত, বড়দিনের উপহার সামগ্রীর কেনাকাটায় বিভিন্ন মলে তুলনামূলকভাবে গতবছরের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। পরিবহন গুলিতেও লেখা হয়েছে “হ্যাপি হলিডে”।
সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে গত সোমবার থেকে কানাডার কুইবেক প্রদেশে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধ করে দিয়েছে। অন্যদিকে থার্টি ফার্ষ্ট নাইটে টরন্টোর প্রবাসী বাংলাদেশিদের অন্তত তিনটি বড় ধরনের আয়োজন ছিলো। টিকেটও বিক্রি হয়েছিল। কিন্তু অন্টারিওর প্রভিন্সিয়াল সরকার নতুন করে কিছু বিধি নিষেধ আরোপ করায় তা বাতিল করা হয়েছে।
কেবল বাংলাদেশী কমিউনিটি নয়, পুরো অন্টারিও, কুইবেক আরোসহ বেশ কয়েকটি প্রভিন্সও একই পথ ধরেছে। ফেডারেল সরকার জরুরী না হলে দেশের বাইরে কোথাও না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।

অন্টারিও সায়েন্স টেবল ওমিক্রন নিয়ে যে মডেলিং করেছে তাতে উল্লেখ করা হয়েছে, কোনো পদক্ষেপ না নিলে ৩১ ডিসেম্বরের মধ্যে কেবল অন্টারিও প্রভিন্সেই ৬০০ ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করতে হবে। হিসাব করে দেখা গেছে, কানাডায় নতুন যারা সংক্রমিত হচ্ছেন তাদের ৫০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। প্রতি ২.৮ দিনে সংক্রমণের হার দ্বিগুন হয়ে গেলে মোট কোভিড রোগীর পরিমান কী হবে তা নিয়েই সরকার উদ্বিগ্ন।

অন্যদিকে অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে ইনডোরে ১০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। শপিং মল, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টে ক্যাপাসিটির অর্ধেক লোককে ঢুকতে দেয়া যাবে।
বড়দিনের ছুটিতে যাতে ওমিক্রনের সংক্রমণ অতিমাত্রায় না ছড়ায়, সেজন্যই এই আগাম সতর্কতা, আগাম প্রস্তুতি। ইতোমধ্যে অনেকেই তাদের নির্ধারিত ভ্রমণ বাতিল করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার কারণে গুরুতর অসুস্থতা ঠেকাতে এই পদক্ষেপের কোন বিকল্প নেই। কানাডিয়ানরা মনে করেন, করোনার এই মুহূর্তে সুস্থভাবে বেঁচে থাকাই সবচেয়ে বড় কথা। বেঁচে থাকলে বড়দিন আবার আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রন ভ্যারিয়েন্টকানাডাবড়দিন উদযাপনসরকারি বিধিনিষেধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT