সাকিব নিজের সাথেও এক প্রকার অঘোষিত যুদ্ধই করে যাচ্ছেন। ভারতের বিপক্ষে চলমান টেস্টের দুই ইনিংসেই সাকিবকে দেখা যায় হেলমেটের স্ট্র্যাপ মুখে নিয়ে ব্যাটিং করতে। কেউ বলছেন, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে যাতে ঝুঁকে না থাকে সে কারণে সাকিবের এমন স্টাইলে ব্যাটিং।








