আদালত

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় হাইকোর্টের রুল

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনায় নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

সেই সাথে ঐতিহাসিক এই আন্দোলনে আহতদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হবে না এবং ৭১ এর মুক্তিযোদ্ধাদের মত এদের কেন আর্থিক সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সাথে ছিলেন আইনজীবী মো: রায়হান আলম।

জনস্বার্থে রিটটি করেন ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মো: আলি নাজির শাহিন।

বিষয়:হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…