চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে ছাত্রলীগের অনুষ্ঠানে আসতে বাধ্য করলে সাংগঠনিক ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ক্লাস বাদ দিয়ে কাউকে ছাত্রলীগের অনুষ্ঠানে আনা এবং কোনো নেতাকে প্রটোকল দিতে বাধ্য করা হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

বুধবার সকালে মধুর ক্যান্টিনে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি নেতাকে প্রটোকল দিতে ও গেস্টরুমে না আসায় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের কয়েকটি কক্ষে তালা দেয়ার অভিযোগ ওঠে হল শাখা নেতাদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে গেস্টরুমে না আসায় হলের ২২৬ নম্বর কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারীদের বিরুদ্ধে।

এছাড়াও গত ৮ সেপ্টেম্বর ছাত্রলীগের অপসারিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ‘প্রটোকল’ দিতে কিছু শিক্ষার্থী মধুর ক্যান্টিনে না যাওয়ায় সূর্যসেন হলের চারটি কক্ষে তালা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

আবাসন-সংকটের কারণে হলে বৈধ আসন না থাকায় দ্বিতীয় বর্ষের ৩২ জন শিক্ষার্থী ওই চারটি গণরুমে থাকতেন। পরে গোলাম রাব্বানী বিষয়টি জানার পর তারই হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়।

Reneta

এই দুই ঘটনায় সমালোচনার জন্ম হলে নেতাকর্মীদেরকে সনজিত বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ছাত্রলীগের কর্মী হওয়ার আগে ভাল ছাত্র হতে হবে। তাই ছাত্রলীগের যে কর্মসূচিই থাকুক; কেউ যেন ক্লাস পরীক্ষা বাদ দিয়ে অংশ না নেয়। আর যদি কেউ কোনো জুনিয়রকে প্রোগ্রামে আসতে বাধ্য করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

গত বছরের ৩১ জুলাই ছাত্রলীগের দায়িত্বে আসার পরও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক একই কথা বলেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই সংস্কৃতির পরিবর্তন খুব একটা চোখে পড়েনি।

তা মনে করিয়ে দিলে চ্যানেল আই অনলাইন কে সনজিত বলেন: ‘আসলে সম্প্রতি দুটি ঘটনা ছাড়া কোনো অভিযোগ এরআগে আমরা পাইনি। এখন থেকে আরও সচেতন থাকব। সকল শিক্ষার্থী নির্দ্বিধায় তাদের অভিযোগ আমাকে ফোন করে বা টেক্সট করে জানাতে পারবে৷’

‘‘এছাড়াও আমার রুমের সামনে আমি একটি অভিযোগ বক্স রাখব। সকলে সেখানে তাদের অভিযোগ জানাতে পারবে।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ সভাপতিঢাকা বিশ্ববিদ্যালয়প্রটোকল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT