চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফ্রান্সের পেশাদার মডেল রিক্রুটার ‘ড্যানিয়েল সিয়াদ’কে প্যারিসের উপকণ্ঠে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এক দশকেরও বেশি সময় ধরে তিনি দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে একাধিক তরুণী মডেলের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) প্যারিসের উপশহর কোলম্বেসে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নঁত শহরের জুডিশিয়াল কোর্টের ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারি-সেলিন লরিস সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুর কারণ জানতে সিয়াদের মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিয়াদ দাবি করেছিলেন, এপস্টেইনের কাছে যেসব নারীকে তিনি সুপারিশ করেছিলেন এবং পরে যারা অভিযোগ করেন যে এপস্টেইন তাদের যৌন নির্যাতন করেছেন, তাদের ক্ষতির আশঙ্কার কোনো কারণ তিনি তখন দেখেননি।

তিনি বলেন, ২০০৮ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টেইন তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার অপরাধের শাস্তি পেয়েছেন এবং ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না।

Reneta

সিয়াদের ভাষায়, ‘আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমার মাধ্যমে পরিচিত হওয়া কোনো নারী কখনও ফিরে এসে খারাপ অভিজ্ঞতার কথা বলেননি। তাই আমি মনে করেছিলাম তিনি একজন পেশাদার ব্যক্তি।’

সিয়াদ আরও দাবি করেন, তিনি বিশ্বাস করতেন এপস্টেইন ভিক্টোরিয়াস সিক্রেট এবং মডেলিং এজেন্সি এমসি২-এর কাস্টিং ডিরেক্টর ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথি অনুযায়ী, এপস্টেইন সিয়াদকে কয়েক হাজার ডলার পরিশোধ করেছিলেন।

একটি বার্তায় সিয়াদ লিখেছিলেন, ‘মারাকেশে এক সুন্দরী ফরাসি তরুণী আছে। সে তোমার সঙ্গে দেখা করতে আগ্রহী।’

আরেকটি ইমেইলে তিনি এপস্টেইনের জন্য ‘সুদর্শন তরুণী সহকারী’ খুঁজছেন বলে উল্লেখ করেন।

অন্য একটি বার্তায় তিনি এক নারীর ছবি পাঠিয়ে তাকে ‘খুব ভদ্র’ এবং ‘মডেল বা সহকারী হওয়ার সম্ভাবনাময়’ বলে বর্ণনা করেন। জবাবে এপস্টেইন লেখেন, ‘খুব বেশি বয়স।’

বিচার বিভাগের নথিতে আরও দেখা যায়, সিয়াদ ভ্রমণের সময় পরিচিত হওয়া বিভিন্ন তরুণীর ছবি নিয়মিত এপস্টেইনের কাছে পাঠাতেন, যার কিছু ছিল আবেদনময় ভঙ্গিতে তোলা।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, বিচার বিভাগের এপস্টেইন-সংক্রান্ত নথিতে সিয়াদের নাম দুই হাজারেরও বেশি বার উল্লেখ রয়েছে।

এপস্টেইনের সঙ্গে মডেলিং শিল্পের সম্পর্ক নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে চলতি বছর প্যারিসে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। সেখানে সিয়াদ-সম্পর্কিত তথ্যও পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শহরটির প্রধান প্রসিকিউটর।

সিয়াদের বিরুদ্ধেও যৌন সহিংসতার অভিযোগ ছিল। এক মডেল অভিযোগ করেন, ১৯৯০ সালে ফ্রান্সে কাজ করার সময় সিয়াদ তাকে ধর্ষণ করেছিলেন। তবে সিয়াদ অভিযোগটি অস্বীকার করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোলম্বেসজেফরি এপস্টেইনড্যানিয়েল সিয়াদমডেল রিক্রুটারমৃত অবস্থায় উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT