চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁঠালবাগানে ধসের ফলে পুরো এলাকায় ঝুঁকি বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর কাঁঠাল বাগানে ভবন নির্মাণের সময় রাস্তা ধসের ঘটনায় শুক্রবার সকালে আরও একাশং ধসে পড়ার পর আশপাশের এলাকায় ঝুঁকি বেড়েছে। ওই এলাকা থেকে বিদ্যুৎ লাইন সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। মানুষজনকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে ফায়ার সার্ভিস।

রাজধানীর পান্থপথের পাশে কাঁঠাল বাগান এলাকায় সুন্দরবন হোটেল ঘেষা রাস্তায় শুক্রবার সকালে নতুন করে ধস দেখা দেয়।

একটি বেসরকারি ব্যাংকের ভবন নির্মাণের পাইলিং চলার সময় বুধবার ভোরের দিকে রাস্তার একাংশ ধসে ফুটপাতে থাকা কয়েকটি দোকান ভেঙে পড়ে। নিচ থেকে বালি সরে গিয়ে ঝুঁকির মুখে পড়ে তিন তারা হোটেল সুন্দরবনসহ আশপাশের এলাকা।

বৃহস্পতিবার রাতে আবার রাস্তার আরও কিছু অংশ ধসে পড়ে। নিরাপত্তায় তৎপরতা বাড়ে কর্তৃপক্ষের।

ওই এলাকার উত্তর-পূর্ব কোণ ধসে শুক্রবার সকালে ভেঙে পড়ে রাস্তার পাশের কিছু বিল বোর্ড। সেখানে ভারি যানবাহন নেয়া ঝুঁকিপূর্ণ বলে বিল বোর্ডগুলো সরাতেও পারেনি সিটি কর্পোরেশন। বন্ধ হয়ে যায় পান্থপথের একপাশ দিয়ে যান চলাচল।

ধস ঠেকাতে বালি ফেলার গতি বাড়াতে না পারলেও নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, সম্ভব সব কিছুই করছেন তারা।

Reneta

নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের যে কর্মকর্তা, তাদের সঙ্গে উদ্যোগ নিয়েই আমরা বালি ফেলছি। আমরা রাতদিন কাজ করে চলেছি।

বালি ফেলায় দায়িত্বহীনতার অভিযোগে ব্যাংক ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ জানিয়েছেন সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকা ডিসিসি উত্তরের মেয়র আনিসুল হক।

আশপাশের হোটেল, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। পশ্চিম পাশের এলাকাকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ডিসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমি ধসসুন্দরবন হোটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT