চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার নতুন ঢেউ বড় ক্ষতির কারণ হতে পারে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে মৃত্যু প্রায় ৯ হাজারের কাছাকাছি, আর এবছরের ২৯ মার্চ নতুন করে ৫ হাজার ১৮১ জন আক্রান্ত শনাক্ত হয়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড স্পর্শ করেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৯৫ জন। গত ৩/৪ মাস দেশে করোনার প্রকোপ প্রায় স্বাভাবিক হয়ে গেলেও আবারও ভয়াবহ পথে করোনা সংক্রমণ।

সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ দফা নির্দেশনা দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে এলেই যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, মাস্ক পরা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের না হওয়া, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি, সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারকে কক্সবাজার, বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা লোকসমাগম সীমিত করার পরামর্শও মন্ত্রণালয় দিয়েছে।

এরআগে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ও সংক্রমণের হার ক্রমাগত বৃদ্ধির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে সংক্রমণের হার না কমায় সাত দফায় ছুটি বাড়িয়ে টানা ৬৬ দিন বন্ধের পর ১৩ জুন খোলা হয়েছিল দেশের সব সরকারি-বেসরকারি অফিস, পুঁজিবাজারসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। সেই রেশ কাটিয়ে দেশ যখন প্রায় স্বাভাবিক হচ্ছিলো, তখন আবারও শঙ্কার জন্ম দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

গতবছরের এইসময়ে মানুষের মধ্যে করোনার ভয় ও সচেতনতার ছোঁয়া দেখা গেছে, তা বর্তমানে প্রায় নেই বললেই চলে। করোনার ভ্যাকসিন কার্যক্রম হয়তো চলছে দেশে, এবং প্রায় ৫৪ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজও নিয়েছেন। কিন্তু স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা খুবই জরুরি বলে আমরা মনে করি। না হলে করোনার এই নতুন ঢেউ আমাদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT