চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দুঃসময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্লাজমা ব্যাংক

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৮:২৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
স্বাস্থ্য
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাস সমগ্র পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশও আক্রান্ত। শুরুতে এ ভাইরাস নিয়ে কাজ করে আতঙ্ক ও ভয়। কোনো চিকিৎসা না থাকায় মানুষ সমাধান খুঁজতে থাকে বিকল্প সব চিকিৎসা পদ্ধতিতে।

এমনই পরিস্থিতিতে চিকিৎসাহীন এই রোগের জন্য জনপ্রিয় হয়ে উঠে প্রাচীন পদ্ধতি “প্লাজমা থেরাপি।

করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন কারো রক্তের প্লাজমা আক্রান্ত ব্যক্তির শরীরে দেয়ার নাম প্লাজমা থেরাপি।

করোনা থেকে সুস্থ হওয়ার অন্তত ১৪ দিন পার হলে, এন্টিবডি তৈরি হওয়ার পর শারীরিকভাবে উপযুক্ত হলে যে কেউ করোনা রোগীকে প্লাজমা দান করতে পারেন।

কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে মুমূর্ষু রোগীর পরিবারের জন্যে প্লাজমা সংগ্রহ করাটা বিরাট এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।

সেই চ্যালেঞ্জকে সহজ করে দিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছেন প্লাজমা ব্যাংক, বাংলাদেশ (কোভিড-১৯) নামের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপ।

Reneta

গত ৩০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইসতিয়াক উদ্দিন রোগীর পরিবারকে সহযোগিতা করার চিন্তা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ফেসবুক গ্রুপ খুলেন।

জরুরি মুহুর্তে মুমূর্ষু রোগীদের কীভাবে প্লাজমা সংগ্রহ করে দেয়া যায় সেটাই ছিলো তার প্লাজমা গ্রুপ খোলার লক্ষ্য।।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ইসতিয়াক প্রথমে নিজেই দান করেন প্লাজমা৷ এভাবেই যাত্রা। প্রথমদিকে একা লড়তে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাকে। গ্রুপের মাধ্যমে দিন দিন প্লাজমা সংগ্রহ করে মুমূর্ষু রোগীদের সেবা দেয়ার পরিমাণটা বেড়ে যায়।

গ্রুপের কার্যাবলী ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। ফেসবুক গ্রপে প্রতিনিয়ত আসতে থাকে প্লাজমা চেয়ে পোস্ট। আসতে থাকে ফোনের পর ফোন।ফলে এর ব্যাপ্তি বাড়াতে ইসতিয়াক সারাদেশ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করেন। সারাদেশ থেকে তরুণরাও ব্যাপক সাড়া দেন দু:সময়ে মানুষের পাশে থাকার জন্য।

বর্তমানে এই গ্রুপে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলার ৭১ জন তরুণ, যাদের নিয়ে প্লাজমা ব্যাংক ফেসবুক গ্রুপ থেকে গঠন করা হয় “টিম-৭১”।

প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন “টিম-৭১” এর সকল স্বেচ্ছাসেবক।

“টিম-৭১” নাম দেয়ার পেছনে কারণ জিজ্ঞেস করলে ইসতিয়াক জানান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ জাতির সকল অর্জনে শিক্ষার্থীসহ তরুণদের ভূমিকাই ছিল মুখ্য। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া এই তরুণরা করোনাযুদ্ধ মোকাবেলা করে যাচ্ছে শুরু থেকেই। সেই চেতনা থেকেই এই নামটি দেয়া। আমরা তরুণরা আশাবাদী এই করোনা মোকাবেলায় খুব দ্রুত সফলতা পাবো।

স্বেচ্ছাসেবক ছাড়াও তাদের সাথে যুক্ত পুলিশের অনেক কর্মকর্তা ও সদস্য সহ ১০ জন অভিজ্ঞ ডাক্তার।

প্লাজমা ব্যাংক ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে বিগত ৯০ দিনে তারা এই গ্রুপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ২৬৫ জন কোভিড রোগীকে প্লাজমা ও ১১০ জন সাধারণ রোগীকে রক্ত দান সহ সর্বমোট ৩৭৫ জন রোগীকে ডোনেট করতে পেরেছে।

এ গ্রুপের সহায়তায় অনেকেই প্লাজমা থেরাপি গ্রহণ করে সুস্থ হয়ে উঠেছেন৷

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্লাজমা ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT