চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরতদের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। কোভিডের দ্বিতীয় ধাক্কা সামলানোর লক্ষ্যে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৫ সদস্যের ওই কমিটি বিশ্ব করোনা পরিস্থিতি নজরদারির পাশাপাশি বিদেশ ফেরতদের স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করবে।  করোনার প্রস্তুতিমূলক ওই ভার্চুয়াল সভার সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

অন্যদিকে রোববার স্বাস্থ্যমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে চিকিৎসক-নার্সদের প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। যেসব হাসপাতালে কারোনা চিকিৎসা হতো তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দেয়ায় সরকারের পক্ষ থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশে প্রশিক্ষিত চিকিৎমক ও নার্সদের সংখ্যা বাড়ানো হবে।  মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ভ্যাকসিন যাতে আগে পাওয়া যায় সেজন্য শিগগিরিই এমওইউ সই করবে সরকার।

দেশে এখন পর্যন্ত (১ নভেম্বর) মোট করোনা আক্রান্ত ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। পুরুষ ৪ হাজার ৫৬৮ জন মারা গেছেন এবং ১ হাজার ৩৭৩ জন নারী মৃত্যুবরণ করেছেন।

Reneta

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৪ কোটি ৬৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১২ লাখের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ৩৫ লাখের বেশি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশ ফেরতসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT