চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ইটালির প্রধানমন্ত্রীর নতুন ঢেউয়ের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইটালিতেও করোনাভাইরাসের নতুন ঢেউয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেজন্য সেখানে দোকান, স্কুল ও রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি নতুন ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন।

ইস্টারের পরের তিনদিন ৩ থেকে ৫ এপ্রিল সেখানে পুরোপুরি শাটডাউন থাকবে। একবছর আগে ইটালিই প্রথম দেশব্যাপী লকডাউন জারি করে। আরও একবার দেশটি করোনাভাইরাসের প্রবল সংক্রমণের মুখোমুখি হচ্ছে।

এরই মধ্যে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ লাখ মানুষ। ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের পরে সেখানেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এখন বিশ্বে একদিনে আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।  একদিনে সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ২ হাজার ১৫২ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১৩ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৫ হাজারের বেশি।

তবে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে ৬৬ হাজার ৭০০ জন আক্রান্তে শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২ কোটি ৯৯ লাখ মানুষ। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫০৫ জন, মোট প্রাণ হারিয়েছে ৫ লাখ ৪৫ হাজারের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

Reneta

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১১ কোটি ৯৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৬ লাখ ৫১ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসতর্কবার্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT