চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আক্রান্ত শনাক্তে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেলো ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বেশ কয়েকমাস যাবতই সব থেকে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবার একদিনে আক্রান্ত শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেলো ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৩২১ জন আর ব্রাজিলে এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ২৪৫ জন। তবে মোট সংখ্যায় দুই দেশের মধ্যে ব্যবধান এখনও অনেক বেশি। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৯৫ লাখ ২৬ হাজার জন আর ব্রাজিলে এই সংখ্যা ১ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৫০৬ জন।

একদিনে মৃত্যুর ঘটনা অবশ্য এখনও যুক্তরাষ্ট্রেই বেশি। সেখানে একদিনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৯৩ জন আর মোট প্রাণ হারিয়েছে ৫ লাখ ৩৩ হাজার মানুষ। ব্রাজিলে একদিনে ১ হাজার ৭৮৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার জনে।

Banglabid

ভারতে সংক্রমণের সংখ্যা বেশি থাকলেও মৃতের সংখ্যা তুলনামূলক কম। সেখানে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮০০ জন আর প্রাণ হারিয়েছে ১১৩ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫০০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Reneta

বর্তমানে সারাবিশ্বে ১১ কোটি ৬২ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৫ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসব্রাজিলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT