চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বিভাগভিত্তিক ফলাফলে বড় ব্যবধান দেখা গেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে যেখানে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে, সেখানে মানবিক বিভাগে পাস করতে পারেনি অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী।

আজ (১০ আগস্ট) সোমবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এই হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৭৪ শতাংশ। মানবিক বিভাগে এবার মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। অর্থাৎ এ বিভাগে তিন লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী পাস করতে পারেনি।

বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন। এর মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। ফলে এ বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। এ বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে মানবিক বিভাগের ৫৫ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে, যেখানে এ হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

Banglabid

বিজ্ঞান বিভাগে বোর্ডভিত্তিক ফলাফলেও এগিয়ে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগে পাস করেছে ৮৫ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী। সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিভাগভেদে শিক্ষার্থীদের ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিজ্ঞান বিভাগের তুলনায় ব্যবসায় শিক্ষা এবং বিশেষ করে মানবিক বিভাগে পাসের হার অনেকটাই কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিবিজ্ঞানমানবিক
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT