চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অসহায় মানুষের জন্য দক্ষিণ যুবলীগের পক্ষে গাজী বাবুর খাদ্য সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

তৃতীয় দফায় আসহায় দিনমজুর ও অস্বচ্ছল মধ্যবিত্ত ২০০ পরিবারকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বুধবার রাজধানীর সূত্রাপুর, শ্যামপুর, যাত্রাবাড়ি, খিলগাঁও, রমনা, শাহাবাগ, বংশাল, কোতোয়ালী এবং ওয়ারী থানা এলাকার বিভিন্ন বাড়ি-বাড়িতে পৌঁছে দেয়া হয়। পুরো ব্যবস্থাপনা নিজ অর্থায়নে করেন যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবু।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে: চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সবজী করলা ১ কেজি, লেবু ৪ টা, লাউ ১ টা, ডেটল সাবান ২ টা।

চারটি টিমের মাধ্যমে রিক্সা,ও ভ্যান দিয়ে খাদ্য সামগ্রীর পৌঁছানো হয়।

এবিষয়ে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন: করোনা প্রাদুর্ভাবে দেশ আক্রান্ত হওয়ার পর থেকে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

দক্ষিণ যুবলীগের এ নেতা বলেন: প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্দেশনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয় ও মধ্যবিত্ত দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছে। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

Reneta

তিনি আরও বলেন: করোনায় অবরুদ্ধ অবস্থার মধ্যে খাদ্য সংকটে থাকা কেউ মোবাইলে এবং সামাজিক মাধ্যমের ম্যাসেঞ্জারে কল দিয়ে জানালে আমরা তাদের তালিকা করে খাদ্যসামগ্রী বাড়ি পৌঁছে দিচ্ছি। ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দিব। মানবিক কারণে সমাজের বিত্তবানদের নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসযুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসিতে পরীক্ষার্থী এবার পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT