চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:২৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

করোনা ভাইরাসে ৬২ জন আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া থেকে সৌদি আরবে প্রবেশ ও সৌদি হতে সেসব দেশে গমনে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। নিষেধাজ্ঞার এ তালিকায় এখনও বাংলাদেশের নাম নেই।

সৌদিতে করোনায় আক্রান্ত ৬২ জনের মধ্যে ২২ জন মিশরীয়, একজন মার্কিন ও অন্যরা সৌদি নাগরিক বলে জানা গেছে।

অন্যদিকে সৌদি সরকারের গৃহীত পদক্ষেপে স্বস্তি জানিয়েছে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাসে সৌদি প্রবাসী কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের উহানে শুরু হলেও ইতোমধ্যে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাদ যায়নি সৌদি আরবও। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে স্থানীয় ও বহির্বিশ্ব থেকে ওমরা পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার।

এরপর সৌদিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আরবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কাতিফ প্রদেশে। আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় সৌদি নাগরিক হলেও তারা ইরান, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে সফর করে এসেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীদের সৌদি সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা। এরমধ্যে একজন রোগী সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Reneta

তবে করোনার কারণে এরইমধ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটির ট্রাভেল ট্যুরিজম এবং ওমরার সাথে সংশ্লিষ্ট মক্কা, মদিনার হোটেল ব্যবসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসসৌদি সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT