চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: রোগীদের সুস্থ করতে প্লাজমা থেরাপি দেবে সাউথ কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করতে ব্ল্যাড প্লাজমা থেরাপি দেবে সাউথ কোরিয়া। দেশটি জানিয়েছে সেরে ওঠা ব্যক্তিদের কাছ থেকে অ্যান্টিবডি নিয়ে রোগীদের প্লাজমা থেরাপি দেয়া হবে।

সাউথ কোরিয়ার সংবাদপত্র দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

সম্প্রতি কোরিয়া সেন্টারস ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এর উপ-পরিচালক কোয়ান জুন-উইক এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বলেন: প্লাজমা পদ্ধতিটি আশঙ্কজনক রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।

কোয়ান জানান, ২০১৫ সালে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমে (মার্স) যখন দেশের মানুষ আক্রান্ত হলো তখন প্রথম প্লাজমা পদ্ধতিটি ব্যবহার করা হয়। সেখান থেকে নয় জন রোগী সুস্থ হয়েছিল।

তিনি বলেন, চীন এই পদ্ধতিতে করোনাভাইরাসে আক্রান্তদের সফল চিকিৎসা দিচ্ছে।

‘‘যদিও বৈজ্ঞানিকভাবে করোনভাইরাসটির জন্য এই চিকিৎসা প্রমাণিত না, তারপরেও আশঙ্কাজনক অবস্থায় রোগীদের চিকিৎসার বিকল্প হতে পারে প্লাজমা ,’’ কোয়ান বলেছিলেন।

Reneta

যদিও করোনাভাইরাসে (কোভিড-১৯) এখনো প্লাজমা-ভিত্তিক চিকিৎসার কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। তবে বিজ্ঞানীরা আশা করছেন যে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমা করোনা আক্রান্ত রোগীদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে।

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা এ থেরাপি প্রয়োগ করে সুফল পেয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাসপাতালে গত ৩১ মার্চ পরীক্ষামূলকভাবে প্লাজমা পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছে। গত সপ্তহে ইরানও এই পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এল. রেইচ বলেন, হাসপাতালে শ্বাস-প্রশ্বাসের সমস্যায় থাকা রোগীদের তারা এ থেরাপি দেবেন।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইয়ান লিপকিন বলেন, সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্লাজমাদাতা হিসেবে এগিয়ে আসতে হবে। সংক্রমিতদের চিকিৎসায় এটি ব্যবহৃত হবে। একজনের প্লাজমায় তিনজনের চিকিৎসা সম্ভব। এটি সহজ এবং ভ্যাকসিন না আসা পর্যন্ত কার্যকর সমাধান হতে চলেছে। সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্ত প্রচুর অ্যান্টিবডির উৎস হতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে প্রোটিন তৈরি করে, তা করোনাভাইরাসকে আক্রমণ করতে পারে।

অ্যান্টিবডি থাকা রক্তকে বলা হয় ‘ক্যানভ্যালসেন্টস প্লাজমা’। এটি কয়েক দশক ধরে ইবোলা, ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগে ব্যবহৃত হচ্ছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৪৯ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপ্লাজমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT