চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: মন্ত্রণালয়ের ‘দায়িত্বহীনতায়’ বিস্মিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালি থেকে বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে না রেখে বিমানবন্দর থেকেই ছেড়ে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

তিনি বলেছেন, ইতালি থেকে ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দর থেকে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিম।

Banglabid

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত ইতালি থেকে আসা ওই দুই জনকে কেন সাথে সাথে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হলো না? বিমানবন্দর থেকে কিভাবে তাদের ছেড়ে দেওয়া হলো? তারা তো গ্রামে ঘুরেছে। সব সতর্কতা অবলম্বনের পরও এই ধরনের ঘটনা কেন ঘটলো? এতে আমরা বিস্মিত হয়েছি।’

‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে, সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সবার অনুসরণ করা উচিত।’

১৪ দলের এই মুখপাত্র আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অর্জন যেন নষ্ট না হয়। মনে রাখতে হবে, আবার যদি অন্ধকার যুগ ফিরে আসে তাহলে আমরা কেউই রেহাই পাবো না। ষড়যন্ত্রকারী ফের তৎপর। সুযোগ পেলেই ছোবল মারবে।’

Reneta

জি কে শামিমের জামিনে জড়িত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলে মোহাম্মদ নাসিম বলেন, ‘দুঃখ লাগে ওই আইনজীবী আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের সব অর্জন নষ্ট করতে কিছু মানুষ তৎপর। বারবার তারা শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আবেদন চিরন্তন উল্লেখ করে তিনি বলেন, ‘এটি যুগ যুগ ধরে দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীকে মুক্তির চেতনায় উজ্জীবিত করবে।’

বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এমএ করিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসমোহাম্মদ নাসিমস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে করোনায় বাংলাদেশির মৃত্যু

পরবর্তী

সঠিক সিদ্ধান্ত

পরবর্তী
করোনা

সঠিক সিদ্ধান্ত

বিয়ের পর প্রথম ম্যাচ, চিন্তায় ছিলেন সৌম্য

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT