চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি বিকল্পও ভাবা জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:০৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিতে আছে জীবন রক্ষাকারী চিকিৎসাকর্মীরা। ডাক্তার, নার্স, হাসপাতাল টেকনিশিয়ানসহ জনস্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে এই প্রাণঘাতি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। চীন-ইটালিসহ বিভিন্ন দেশে বহু চিকিৎসাকর্মীর প্রাণ গেছে। বাংলাদেশেও উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার করোনা ভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসা দিতে গিয়ে কোয়ারেন্টাইনে আছেন।

দেশে বর্তমানে রেজিষ্ট্রার্ড ও নন-রেজিষ্ট্রার্ড মিলিয়ে লাখ খানেক ডাক্তার আছেন, আছেন কয়েক লাখ নার্স ও হেলথ টেকনিশিয়ান। যারা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি করোনা বিষয়ে সেবা প্রদান করে চলছেন। তাদের এই অবদানের জন্য দেশ এখন পর্যন্ত অনেকটাই নিরাপদে আছে। তাদের এই অবদানকে সম্মান জানাই। তবে পরিস্থিতি ইটালি বা যুক্তরাষ্ট্রের মতো রাতারাতি পরিবর্তন হলে কী হবে, এ বিষয়ে মনোযোগী হওয়া উচিত।

দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টারসহ নানা প্রতিষ্ঠানে আরও কয়েক লাখ শিক্ষার্থী চিকিৎসা বিষয়ে পড়ালেখা করছে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক ‘পল্লী চিকিৎসক’ কাজ করে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, কক্সবাজারে বিশেষজ্ঞ ডাক্তারদের অনেকে কোয়ারেন্টাইনে আছেন এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেখানকার পল্লী চিকিৎসকরা। তাদের এই দূর্যোগকালীন সময়ে কাজে লাগানো জরুরি বলে আমরা মনে করি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে তাদের এখনই প্রস্তুত করার কর্মসূচি হাতে নেয়া উচিত। জেলায় জেলায় সিভিল সার্জনের অধীন থেকে শুরু করে অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করা গেলে বিষয়টি কার্যকর হতে পারে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে চিকিৎসা কার্যক্রমে সহায়তা করতে অবসরে যাওয়া চিকিৎসক, শিক্ষার্থীসহ বহু মেডিক্যাল সেচ্ছাসেবীদের এই দূর্যোগ মোকাবেলায় সামিল করা হয়েছে। আমাদের দেশে সীমিত সংখ্যক চিকিৎসাকর্মী করোনার প্রকোপ কীভাবে মোকাবেলা করবে, এই চিন্তার পাশাপাশি আমাদের সবধরণের বিকল্প ব্যবস্থা পরিকল্পনা করে রাখা উচিত। তাহলেই হয়তো এই মহাদূর্যোগের প্রকোপ থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

মে ১, ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান বেড়েছে কতটুকু?

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT