চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা উপেক্ষা করে ‘বাঘি থ্রি’ দেখছে দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনা ভাইরাস আতঙ্কে যেখানে বিশ্বজুড়ে সিনেমা হল বন্ধের খবর আসছে, সেখানে ‘বাঘি থ্রি’ দেখতে নাকি ভারতের সিনেমা হল রীতিমত হাউসফুল!

আর এমন কথার সত্যতা পাওয়া যাবে টাইগার শ্রফ অভিনীত বহুল আলোচিত ‘বাঘি থ্রি’র বক্স অফিসের দিকে তাকালে! বাজেটের তুলনায় শুরুর দিনের আয় তেমন ভালো না হলেও মুক্তির মাত্র তিন দিনে ছবিটির আয় সবাইকে চমকে দিয়েছে!

বলিউড মুভি রিভিউজের তথ্য মতে, ১০০ কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি মুক্তির তিন দিনে এখন পর্যন্ত আয় করেছে ৫৩ কোটি রুপি! যা চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় কৃত অজয় দেবগণের ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’-এর পরেই অবস্থান করছে।

ধারণা করা হয়েছিল, মুক্তির দিনেই অনলাইনে ‘বাঘি থ্রি’ ফাঁস এবং ভারতে করোনা ভাইরাস আতঙ্কের কারণে ছবিটির আয়ে প্রভাব পরতে পারে। তবে এখন পর্যন্ত এমন শঙ্কা উড়িয়ে দিলো ভারতীয় দর্শক! রবিবার বেশির ভাগ প্রেক্ষাগৃহই ছিলো হাউসফুল! এদিন ছবিটি আয় করে ২০ কোটি রুপি!

১০০ কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে! এরমধ্যে শুধুমাত্র ভারতেই ৪৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে!

টাইগার ছাড়াও ‘বাঘি থ্রি’তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখসহ আরো অনেকেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা গেছে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারকে! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন তারা।

Reneta

ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে। ‘বাঘি থ্রি’ ছবিটির পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসটাইগার শ্রফবক্স অফিসবাঘি-থ্রিরীতেশ দেশমুখশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT