চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত ব্যক্তি নামাজে ইমামতি করায় ২ গ্রাম লকডাউন

শামীম খানশামীম খান
১০:২৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A

করোনা আক্রান্ত অবস্থায় এক ব্যক্তি শনিবার মসজিদে তারাবির নামাজে ইমামতি করায় মাগুরার শালিখা ও তার পার্শ্ববর্তি যশোরের বাঘারপাড়া উপজেলা দুই গ্রাম লকডাউন করা হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে শালিখা-বাঘার পাড়ার স্থানীয় একটি সড়ক।

মাগুরা শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তানভীর রহমান বলেন, ওই ব্যক্তির করোনা নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে আদাডাঙ্গা গ্রামটি লকডাউন করা হয়েছে। এছাড়া এলাকা সংশ্লিষ্ট দেড় কিলোমিটারের স্থানীয় একটি সড়ক লকডাউনের আওতায় আনা হয়েছে। পাশাপশি ওই মসজিদে যারা নামাজ পড়েছেন তারাসহ নমুনা সংগ্রহে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএনও তানভীর রহমান আরো জানান, ইমামসহ ১৩ জন নিয়ে তারাবি শুরু হলেও মসজিদটিতে পরবর্তীতে ২০ থেকে ২৫ জন নামাজ পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তালিকা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নামাজে অংশ নেওয়াদের সঠিক তালিকা করা ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি খুবই গুরুত্ব দিচ্ছি আমরা।

করোনা শনাক্ত ইমামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পশ্চিমা গ্রামে। বাড়ি থেকে দেড় কিলোমিটার দুরে মাগুরার শালিখার আদাডাঙ্গা গ্রামের একটি মসজিদে শনিবার রাতে তিনি তারাবির নামাজে ইমামতি করেন। একই দিন সকালে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঁশি থাকায় করোনার নমুনা দেন তিনি। রোববার যশোর বিজ্ঞান ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয় গবেষণাগার থেকে তার নমুনায় করোনা পজেটিভ হয়।

এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন অফিসের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান বলেন,ওই ইমামের শরীরে করোনা নিশ্চিত হওয়ার পর শুধু শালিখার আদাডাঙ্গা গ্রাম নয়, সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলে ইতিমধ্যে ওই ইমামের নিজ গ্রাম যশোরের বাঘারপাড়ার পশ্চিমা লকডাউন ঘোষণার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উভয় এলাকায় স্বাস্থ্য সতর্কতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসতারাবিহমাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেও কেন লাল কার্ড দেখতে হল না বেলিংহ্যামকে?

জুন ২৪, ২০২৬

ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত ২

জুন ২৪, ২০২৬

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিলেন বিল গেটস

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন, ব্যাংক খাত সংস্কারে জোর

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে ক্ষোভ

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT