চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করাচিতে পাকিস্তানকে ভোগাচ্ছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে সাড়ে পাঁচশ পার করে প্রথম ইনিংস ঘোষণার পর ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে প্রথম টেস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি বাবর আজমের দল। দেড়শর আগেই গুটিয়ে স্বাগতিকরা পড়েছিল ফলোঅন শঙ্কায়। অজিরা অবশ্য তাদের আবারও ব্যাটিংয়ে পাঠায়নি। নিজেরাই নেমে গেছে ব্যাট করতে। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা হারিয়েছে এক উইকেটও।

সোমবার করাচি টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮১ রানে শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তারা ৯ উইকেটে ৫৫৬ তুলে ইনিংস ঘোষণা করেছিল। দুদিনের খেলা বাকি, ৯ উইকেট হাতে রেখে ৪৮৯ রানের লিড নিয়ে ফেলেছে প্যাট কামিন্সের দল।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া-৫৫৬/৯ (ইনিংস ঘোষণা) ও ৮১/১; পাকিস্তান-১৪৮ (তৃতীয় দিন শেষে)

তৃতীয় দিনের বিকেলে ব্যাটিংয়ে নেমে ২০ রানের মাথায় ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা, বাঁহাতি ওপেনার ৭ রানে ফিরেছেন।

প্রথম ইনিংসে ১৬০ করা উসমান খাজা ৩৫ ও মার্নাস লাবুশেন ৩৭ রানে চতুর্থ দিনে লিড বাড়াতে নামবেন।

আগেরদিনের ৫০৫ রান নিয়ে সকাল শুরু করে আরও ৫১ যোগ করে ইনিংস ছাড়েন কামিন্স।

Reneta

দুটি করে উইকেট তুলেছেন ফাহিম আশরাফ ও সাজিদ খান।

অজিদের রানের পাহাড়ের সামনে পড়ে ২৬ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। পরে একের পর এক ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে। সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক বাবরের ব্যাটে। বাকিদের কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ১৪৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দলটি।

অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন মিচেল স্টার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসমান খাজাকামিন্সবাবর আজমলাবুশেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT