চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর ফাঁকির সংস্কৃতি বন্ধে ব্যবসায়ীদের অঙ্গীকার

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৭:৫০ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

সমস্যা জিইয়ে রেখে নয়, বরং হয়রানি, ঘুষ, পণ্যের মিস ডিক্লারেশনের মতো ইস্যুগুলো দূর করে এনবিআরের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়তে চান ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডে রাজস্ব পর্যালোচনা বৈঠকে কর ফাঁকির সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর ব্যবসায়ী-বান্ধব পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মিত মাসিক সভায় সাধারণত সারা দেশের আয়কর, মূসক এবং শুল্ক বিভাগের কমিশনার পর্যায়ের কর্মকর্তারা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা, অর্জন এবং ঘাটতি নিয়ে খোলামেলা মত বিনিময় করেন। বদলে যাওয়া এনবিআর’র কার্যক্রমে সবচেয়ে বড় অংশী ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। তাদের আস্থা এনবিআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমবারের মতো এবারের সভায় বেসরকারি খাত থেকে অতিথি বক্তা হিসেবে অংশ নেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

আব্দুল মাতলুব আহমাদ জানান, অনেক ব্যবসায়ীই ব্যবসা নিয়ে মিথ্যা তথ্য দেন। কারণ তারা আগেও এভাবে মিথ্যা তথ্য দিয়ে পার পেয়ে গেছেন। ফেডারেশন থেকে এসব ‘ব্ল্যাক শিপ’দের বের করে দেওয়ার কথা বলেন তিনি। কাজটা কঠিন হলেও কোনো একদিক থেকে শুরু করতে হবে বলে তিনি মনে করেন।

করদাতাদের আস্থায় নিয়ে তাদের সম্মান নিশ্চিত করে রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এবার এফবিসিসিআই’র সঙ্গে বসা হয়েছে; ভবিষ্যতে পাবলিক সেক্টরের অন্যন্য প্রতিষ্ঠানকে নিয়ে কসার পরিকল্পনা এনবিআর’র রয়েছে বলে জানান তিনি।

রাজস্ব পর্যালোচনা সভার শুরুতেই কর বিষয়ে দুটি মোবাইল অ্যাপস দেখেন রাজস্ব কর্মকর্তারা। চালু হলে সেবাগ্রহীতারা সহজে কর এবং মূসক বিষয়ে তথ্য পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরএফবিসিসিআইকর ফাঁকিরাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মে ৩, ২০২৬

দেশে আসছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

মে ৩, ২০২৬

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে স্বাধীন গণমাধ্যমের পথ সংকুচিত হবে

মে ৩, ২০২৬

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ মেয়ে ও ছেলেদের দলের স্পন্সর পেলো হকি

মে ৩, ২০২৬
ওকাব-এর সভাপতি নজরুল ইসলাম

বিদেশে যেতে বাধা: যা বললেন ওকাব সভাপতি

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT