চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিগুরুর প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে দিনভর আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২১
বিনোদন
A A

বাইশে শ্রাবণ (৬ আগস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সফল এই লেখকের বিচরণ বাংলা সাহিত্যের সমস্ত শাখা উপশাখায়। তাঁর প্রয়াণ দিনে বরাবরই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই।

এবারও হচ্ছে না ব্যতিক্রম। শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকেই চ্যানেল আইয়ের পর্দায় শুরু হবে কবিগুরুর প্রয়াণ দিনের অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ৭টা ৩০ মিনিটে দেখানো হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৩০মিনিট প্রচার হবে স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান ‘সরাসরি রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানটি প্রযোজান করবেন আমীরুল ইসলাম।

দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘শাস্তি’। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শহীদুল আলম সাচচু, আহমেদ শরীফ, এ টি এম শামসুজ্জামান প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’। রাত ৭টা ৪০ মিনিটে রয়েছে আসাদুজ্জামান নূরের আবৃত্তি ও রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান ‘শ্রাবণের পূর্ণিমা’।

রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘দূরে কোথায়’। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ প্রতিবেদন ‘শ্রীনিকেতনে রবীন্দ্রনাথ’। রাত ১১টা ৩০ মিনিটে দেখনো হবে বিশেষ অনুষ্ঠান ‘২২ শে শ্রাবণ’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগস্টচ্যানেল আইটেলিভিশননাটকরবীন্দ্রনাথরবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT