চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজু আলীমের জন্মদিনে কবিতা আবৃত্তি ও প্রকাশনা উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
শিল্প সাহিত্য
A A
রাজু আলীমের লেখা বই ‘আকাশ জলের প্রেমিক’

রাজু আলীমের লেখা বই ‘আকাশ জলের প্রেমিক’

তরুণ কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এর জন্মদিন আগামীকাল (৫ মার্চ)। এ উপলক্ষ্যে আগামীকাল বিকেল ৫ টায় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশ এর উদ্যোগে রাজু আলীম এর পাঁচটি বই বইয়ের প্রকাশনা ও আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। বইগুলো হচ্ছে ‘আকাশ জলের প্রেমিক’, ‘পতেঙ্গার ঘোড়া’, ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘নতুন প্রজন্মের জয়’ এবং ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’।

উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংষ্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থসচিব ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব হেদায়েতুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নাসির আহমেদ, জাতীয় কবিতা পরিষদ এর সাধারণ সম্পাদক তারিক সুজাত, আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ এবং বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ। উৎসবে বিশিষ্ট আবৃত্তিশিল্পী আতাউর রহমান, শিমুল মুস্তাফা, আহ্কাম উল্লাহ, রূপা চক্রবর্ত্তী, সামিউল ইসলাম পোলাকসহ দেশ সেরা আবৃত্তিকাররা আবৃত্তি করবেন। এছাড়া অনুষ্ঠানে রাজু আলীম এর রচনা এবং পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘প্রজাপতির সুখ দুঃখ’ প্রদর্শিত হবে।

কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।

চ্যানেল আইয়ের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত কবি রাজু আলীম ‘সবার উপরে শরীর সত্য’, ‘দূরন্ত পাখির ঘ্রাণ’, ‘অফিস স্পাউস’, ‘আগুন সুন্দরী’, ‘আহ! প্রজাপতি’, ‘ভালোবাসার নীল ময়ূরী’, ‘মুক্তিযুদ্ধ ও ভালবাসার চিত্রনাট্য’, ‘নির্বাচিত দু:খ কষ্ট’, ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘নতুন প্রজন্মের জয়’ এবং ‘১০টি টিভি নাটক’ ইত্যাদি বইয়ের লেখক। তার পরিচালনা, প্রযোজনা এবং নাট্যরূপে ৩০ টির বেশি নাটক ও টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা, ‘পতেঙ্গার ঘোড়া’ গল্পের জন্যে সুনীল সাহিত্য পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বিজনেস এশিয়া মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরষ্কার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিল্প সাহিত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT