চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাবার্তায় কাজ না হলে নর্থ কোরিয়ায় মার্কিন আক্রমণ অবধারিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নর্থ কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর আগেই বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, কূটনৈতিক কথাবার্তায় কাজ না হলে নর্থ কোরিয়ায় মার্কিন আক্রমণ অবধারিত।

আর পরীক্ষা চালানোর পর পেন্টাগন প্রধান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্র বা এর বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি যে হুমকিই সৃষ্টি করুক, তার জবাব শক্তিশালী সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে দেয়া হবে।

নর্থ কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ের পর এ মন্তব্য করলেন তিনি।

Banglabid

নর্থ কোরিয়া বারবারই যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে এসেছে। দেশটি এমন মিসাইল তৈরির দাবিও করেছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানা সম্ভব।

তবে হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্রের নিজেকে এবং এর মিত্র সাউথ কোরিয়া ও জাপানকে রক্ষা করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। অবশ্য এরপরও তিনি সবার আগে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও প্রয়োগ বন্ধের পক্ষে আশাবাদী উল্লেখ করে বলেন, ‘কারণ আমরা নর্থ কোরিয়া বা অন্য কোনো দেশের পুরোপুরি ধ্বংস চাইছি না।’

রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র মাধ্যমে নর্থ কোরিয়া জানায়, তারা একটি ছোট আকারের, কিন্তু খুবই শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরি করতে সফল হয়েছে, যা দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে ওয়ারহেডে বসানো যাবে।

Reneta

এ তথ্য প্রকাশের কিছু সময় পরই ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নর্থ কোরিয়ার উত্তরপূর্বাঞ্চল ও এর আশপাশের এলাকা। প্রথমে শুধু ধারণা থাকলেও পরে পিয়ংইয়াং জানায়, তারা পারমাণবিক বোমাটির পরীক্ষা চালিয়েছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এ ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ও নিন্দার ঝড় অব্যাহত রয়েছে। ট্রাম্প টুইটারে লিখেছেন, নর্থ কোরিয়ার কথাবার্তা ও কর্মকাণ্ড দু’টোই বিপদজনক।

নর্থ কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে জাতিসংঘকে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন।

চীনও পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে। সঙ্কট নিরসনে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT