চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়াকে ‘বদমাশ’ দেশ বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর নর্থ কোরিয়াকে বদমাশ দেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নর্থ কোরিয়ার এই পদক্ষেপ বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে জানিয়ে এর কঠোর সমালোচনা করছেন বিশ্বের প্রভাবশালী দেশের নেতারা।

ডোনাল্ড ট্রাম্পও এর সমালোচনা করে বলেন, তাদের এই পদক্ষেপ বিপদজনক এবং যা তাদেরই প্রধান বন্ধু রাষ্ট্র চীনের জন্য হুমকি এবং বিব্রতকর হয়ে উঠছে। এছাড়া সাউথ কোরিয়ার শান্তি আলোচনা কাজ করছে না বলেও মন্তব্য করেন ট্রাম্প

Banglabid

হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট আজই জাতীয় নিরাপত্তা সভার বৈঠক ডাকবেন। এছাড়াও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোকে নর্থ কোরিয়ার সঙ্গে কাজ না করার কথা জানাবে।

সাউথ কোরয়িার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নর্থ কোরয়িার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপসহ কঠোর জবাব দেয়ার কথা উল্লেখ করে বলেছেন, নর্থ কোরিয়ার কর্মকাণ্ড বিশ্ব শান্তির জন্য হুমকি এবং যা পরবর্তীতে তাদেরই ‘বিচ্ছিন্ন’ করবে।

চীন কঠোর সমালোচনা করে বলেছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর বিরোধিতা লঙ্ঘন করছে।

Reneta

রাশিয়া বরাবরের মতই আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি সমাধানের কথা বলেছে। তারা বলছে, সব পক্ষের অংশগ্রহণমূলক আলোচনাই কেবল কোরিয়া অঞ্চলের সমস্যার সমাধান করতে পারে।

আর বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে নর্থ কোরিয়ার কার্যক্রমকে ‘বেপরোয়া’ উল্লেখ করে বরেছেন, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। তাদের ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ বন্ধের জন্য তিনি বিশ্বের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে নর্থ কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’তে এই বোমার পরীক্ষা চালানোর খবর ঘোষণা করা হয়। রোববার দুপুরে ১২ টার দিকে বোমাটির পরীক্ষা চালানো হয়েছে বলে কেসিএনএ জানায়।

পারমাণবিক পরীক্ষা চালানোর ফলেই নর্থ কোরিয়ায় ভূমিকম্প হয়েছে বলে এর আগে যে ধারণা করা হয়েছিল এই ঘোষণার ফলে তা নিশ্চত হওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, এই পরীক্ষাকে ষষ্ঠবারের মতো তাদের ‘সফল পারমাণবিক’ পরীক্ষা বলে দাবি করেছে নর্থ কোরিয়া। তাদের সর্বশেষ পরীক্ষীত বোমাটি  যেকোন পারমাণবিক বোমার চেয়ে কয়েকগুণ শক্তিশালীও বলে জানানো হয়।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই কেসিএনএ নতুন ধরণের একটি হাইড্রোজেন বোমা পরীক্ষারত অবস্থায়প্রেসিডেন্ট কিম জং উনের কিছু ছবি প্রকাশ করে। সংস্থাটি বলেছে, কিম পিয়ংইয়াংয়ের পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটে বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়ক কাজে কিছু দিকনির্দেশনা দিয়ে এসেছেন।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘ইনস্টিটিউটটি সম্প্রতি আরও উন্নত পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়েছে। তিনি (কিম জং উন) একটি হাইড্রোজেন বোমা নতুন একটি আইসিবিএম-এর (আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল) ভেতর বসানো পর্যবেক্ষণ করেন।’

প্রতিবেদনটিতে বোমাটিকে ‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাযুক্ত নানাবিধ কার্যকারিতাসম্পন্ন থার্মোনিউক্লিয়ার বোমা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অনেক বেশি উচ্চতা থেকেও বিস্ফোরিত করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াহাইড্রোজেন বোমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকা ভ্রমণে গিয়ে পাবনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

পরবর্তী

পন্টিংকে ছোঁয়া কোহলির সামনে কেবল শচীন

পরবর্তী
কোহলি ব্যাটিংরত, ক্রিকেট বলের দিকে নজর. Channel i News - চ্যানেল আই নিউজ

পন্টিংকে ছোঁয়া কোহলির সামনে কেবল শচীন

আদাবর থানা ছাত্রলীগ নেতা খুন।

রাজধানীর আদাবরে ছাত্রলীগ নেতা খুন

সর্বশেষ

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT