চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কতিপয় অপরাধীর জন্য প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক না’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:৩৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
আদালত
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের দেয়া রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, “অপরাধ যে কোনো লোক করতে পারে। সেটা কোন বাহিনী হোক কিংবা উচ্চপদে আসীন কোনো ব্যক্তি হোক। কতিপয় অপরাধীর জন্য কোনো বিশেষ প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক হবে না।”

তিনি বলেন, হাইকোর্টের দেয়া এই রায়কে আমি দৃষ্টান্তমূলক রায়ই বলব । এই রায়ে আমরা স্বস্তি অনুভব করছি।”

নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরো জানান, হত্যাকাণ্ডে ইঞ্জেকশন যোগাড় করে দেয়া সৈনিক আসাদুজ্জামান নুরকে নিম্ন আদালতের দেয়া ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর  হত্যাকাণ্ডের জন্য বালুর বস্তা তৈরির টিমে ছিলেন ৬ জন। যাদের মধ্যে ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনের সাত বছরের জেল দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আওয়ামী লীগ নেতা নূর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, হাবিলদার মো. এমদাদুল হক, এ বি মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম।

Reneta

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ১১ জনের মৃত্যুদণ্ডের  সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা  হলেন: সৈনিক আসাদুজ্জামান নুর, সার্জেন্ট এনামুল কবীর, নুর হোসেনের সহযোগী মুর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু ওরফে মিজান, মো. রহম আলী, মো. আবুল বাসার, সেলিম, মো. সানাউল্লাহ অরফে সানা, ম্যানেজার শাহজাহান, জামাল উদ্দিন।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ১০ বছর ও ৭ বছর কারাদণ্ডপ্রাপ্তদের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলরায়সাত খুনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT