চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন কাজটা সহজে করে আরও দুই রেকর্ড মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গোল করা এবং করানো, ফুটবলে এই কাজ দুটো মোটেই সহজ না। কিন্তু কঠিন সেই কাজগুলো সহজেই করে চলেছেন লিওনেল মেসি। শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে একই কাজ করে আরও দুটি রেকর্ডের মালিক হলেন বার্সেলোনার বরপুত্র।

জিরোনার বিপক্ষে রীতিমত গোল উৎসব করে জিতেছে বার্সেলোনা। লিগে নবাগত দলটিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেছেন মেসি। নিজে গোল করার সঙ্গে সতীর্থকে দিয়েও করিয়েছেন।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলটি করার পর একটি রেকর্ড গড়ে ফেলেন মেসি। লা লিগার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ৩৬টি আলাদা দলের বিপক্ষে গোল করার রেকর্ডে নাম লেখান আর্জেন্টাইন তারকা। টপকে যান রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস ও অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকার আর্তিজ আদুরিজকে। মেসি লা লিগায় প্রথম গোল করেছিলেন ২০০৪ সালে, বার্সার ঘরের মাঠে। শনিবার সেই ন্যু ক্যাম্পেই জিরোনার বিপক্ষে গোল করে রেকর্ডটি গড়লেন।

মেসির রেকর্ডের যাত্রা এখানেই শেষ হয়নি। লি লিগায় সর্বোচ্চ গোল স্কোরার এখন গোল করানোতেও শীর্ষে। এই ম্যাচের আগ পর্যন্ত অ্যাসিস্টের রেকর্ড ভাগাভাগি করছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার মিকেলের সঙ্গে, ১৪৭ অ্যাসিস্ট। জিরোনার বিপক্ষে ৫ মিনিটের মাথায় সুয়ারেজকে দিয়ে গোল করিয়ে মিকেলকে টপকে যান মেসি। লা লিগায় এখন তার ‘অ্যাসিস্ট’ সংখ্যাই সর্বোচ্চ।

মূর্তিকারিগর

সেখানেই থামেননি মেসি। গত পাঁচ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ বিচারে বক্সের বাইরে থেকে গোল করায়ও তিনিই এগিয়ে এখন। জিরোনার বিপক্ষের গোলটি নিয়ে ২৯টি এমন গোল করেছেন তিনি। এ ক্ষেত্রে মেসির চেয়ে ১০ গোল পিছিয়ে ফিলিপে কৌতিনহো। কৌতিনহোর সমান ১৯ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর।

Reneta

জিরোনা ম্যাচ শেষে কোচ ভালভার্দে বলেছেন, ‘মেসির কাজ দেখলে মনে হয় কত সহজ। কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়, কঠিন কাজটাই সে সহজভাবে করে। এরকম পারফরম্যান্স বিচার করাটাও কঠিন।’

মেসির মত রেকর্ড গড়েছে বার্সেলোনাও। জিরোনার বিপক্ষে জয়ে লা লিগায় এ নিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত তারা। যে পথে তারা টপকেছে নিজেদের রেকর্ডই, ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সার গড়া ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। আর ১৩টি ম্যাচে হার এড়াতে পারলে পুরো মৌসুমেই অপরাজিত থাকার রেকর্ড হবে।

লা লিগায় সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সোসিয়েদাদের। ১৯৭৮-৭৯ এবং ১৯৭৯-৮০ মৌসুম মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল সোসিয়েদাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin3

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT