চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট’ শুরু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৪৪ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন (বিএসএ) এর উদ্যোগে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট -২০২১’।

পর্যটন নগরী কক্সবাজারের কলাতলির সার্ফিং পয়েন্টে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, সার্ফিং হচ্ছে পর্যটনবান্ধব নান্দনিক একটি খেলা। এই খেলাটির প্রসার ঘটলে বাংলাদেশের পর্যটন শিল্প সম্প্রসারিত হবে এবং বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ফিং ফেডারেশনকে যে জায়গাটি দান করেছেন, সেই জায়গায় আজ প্রথমবারের সার্ফিং অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাও আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে। তাই আজকের দিনটি সার্ফিং ফেডারেশনের জন্য একটি ঐতিহাসিক দিন। যতদিন দেশে সার্ফিং বেঁচে থাকবে ততদিন এই দিনটিও স্মরণীয় হয়ে থাকবে।
এবারের আসরে দেশের ১০৭ জন সার্ফার অংশ নিচ্ছে। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই তিন বিভাগের চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্হান পাওয়া সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেয়া হবে অর্থ পুরস্কার।

উল্লেখ্য প্রথমবারের মত সার্ফিং ফেডারেশনের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছে জাজিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার সিনিয়র সার্ফার মো. সাইফুল্লাহ সিফাত, রমজান মিয়া, রাশেদ আলম ও মোহাম্মদ আব্দুল্লাহ। ইতোমধ্যে অনুষ্ঠিত ৫টি জাতীয় টুর্নামেন্টের বিচারকের দায়িত্ব পালন করেছেন সুদুর যুক্তরাস্ট্র থেকে আগত সার্ফিং দ্য নেশনের (এসটিএন) প্রতিনিধি দলের সদস্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সার্ফিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবির জরুরি সভায় স্থায়ী কমিটি অনুমোদন, কে কোন দায়িত্ব পেলেন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য চলচ্চিত্র আহ্বান

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT