কক্সবাজার কারাগারে সম কোয়াট (৫৯) নামের এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
কারাগার সূত্র জানায়, ২০১৪ সাল থেকে সম কোয়াট হাজতি হিসেবে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা রয়েছে। মামলা দুটি কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন।
কক্সবাজার জেল সুপার বজলুর রশিদ আকন্দ বলেন, সম কোয়াটের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।







