চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন সংক্রমণ ভয়াবহতা বিষয়ে বাইডেনের সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
বাইডেন করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ে সতর্কতা দিচ্ছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে তিনি সকল মার্কিন নাগরিককে ভ্যাকসিন নিতে এবং যারা দুই ডোজ নিয়েছে তাদের বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছেন।

বাইডেন বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যারা ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জন্য গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর শীতকাল হতে যাচ্ছে এ বছর। তাই যারা টিকার বুস্টার ডোজ নেয়নি এবং এখনো ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়নি তাদের জন্য শঙ্কা প্রকাশ করেন তিনি।

১ ডিসেম্বর অবধি প্রতিদিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৮৬ হাজার, যা ডিসেম্বর ১৪ তারিখে এসে ৩৫ শতাংশ বেড়ে হয় ১ লাখ ১৭ হাজার।

Banglabid

দ্রুত ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জি-৭ এর স্বাস্থ্যমন্ত্রীরা এঅবস্থাকে জনস্বাস্থ্যের জন্য বৃহত্তম বৈশ্বিক হুমকি বলে দাবি করে বিশ্বব্যাপী সকলকে সহযোগিতার আহ্বান জানান।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর মতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১১৫০ জন। তাই দেশটির জন্য আরেকটি কঠিন শীতকাল আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো সংক্রমণ রোধে অনলাইন ক্লাস এবং পরীক্ষায় ফিরে যাচ্ছে। সপ্তাহের শুরুতেই শতাধিক খেলোয়াড়ের করোনা শনাক্ত হওয়ায় দেশটির জাতীয় ফুটবল লীগ কড়া বিধিনিষেধ আরোপ করেছে। নাট্য সংগঠনগুলো তাদের নাটক ও মহড়া বন্ধ করে দিচ্ছে।

Reneta

হোয়াইট হাউজেও এর প্রভাব দেখা যায়। কয়েক সপ্তাহ আগে জো বাইডেন বলেছিলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চিন্তার কারণ নেই। কিন্তু বৃহস্পতিবার তিনি দৃঢ় কণ্ঠে জানান, যারা ভ্যাকসিন নিয়েছে তাদের বুস্টার ডোজ এবং যারা ভ্যাকসিন নেয়নি তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়া উচিত।

ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলে দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের সাথে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ স্থগিত করা ছাড়া নতুন কোনো বিধিনিষেধ আরোপ করেনি।

জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, যুক্তরাষ্ট্রে মহামারি শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে, যা আলাস্কা বা নর্থ ড্যাকোটার মতো প্রদেশের মোট জনসংখ্যার চাইতেও বেশি। শুধু এই বছরেই সাড়ে ৪ লাখ মানুষ মারা গেছে করোনায়, যার বেশিরভাগই ভ্যাকসিন গ্রহণ করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিক্রনকরোনাভাইরাসজো বাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে পর্যটকের ঢল, রুম না পেয়ে রাতে অনেকে রাস্তায়

পরবর্তী

জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

উইঘুর গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উইঘুর অঞ্চল থেকে আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT