চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব আফসোস একদিন ঘুচবে: ববিতার জন্মদিনে শাকিবের প্রত্যাশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২১
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ববিতার ৬৮তম জন্মদিন (শুক্রবার)। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেন তিনি। দেশ বরেণ্য এ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক ও প্রযোজক শাকিব খান আবেগতাড়িত হয়ে নিজের ফ্যানপেজ, ইনস্টাগ্রাম ও প্রযোজনা প্রতিষ্ঠানের পেজে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

শাকিবের ওই লেখনীতে স্পষ্ট ফুটে উঠেছে ববিতার প্রতি তার শ্রদ্ধা অগাধ শ্রদ্ধা। পাশাপাশি কিংবদন্তী এই অভিনেত্রীকে নিয়ে আছে খানিকটা আফোসোস ও। তবে ববিতার সংস্পর্শ অভিনয় করতে পেরে শাকিব যে নিজেকে অনেকটাই সৌভাগ্যবান মনে করেন তাও স্পষ্ট বোঝা গেল লম্বা স্ট্যাটাসে।

ববিতার জন্মদিন নিয়ে শাকিবের সেই শুভেচ্ছা বার্তার শেষ দিকে জনপ্রিয় এ নায়ক উল্লেখ করেন, ষাট, সত্তর, আশির দশকের সিনেমার অভিনেতা অভিনেত্রীদের ঘিরে পাশের দেশে কতো কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না! তাদের জন্য যুঁতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না!

অনেকটা আক্ষেপ জানিয়েই আশাবাদী শাকিব লেখেন, হয়তো এসব আফসোসও একদিন ঘুচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম।

ববিতাকে নিয়ে জন্মদিনের দেয়া পোস্টে শাকিব খান শুরুতে উল্লেখ করেন, যে কোনো পেশাতেই চড়াই উৎরাই থাকে। কিন্তু পরামর্শ দেয়ার সঠিক মানুষটি পেলে চড়াই উৎরাই মোকাবিলা করা যে কারো জন্য সহজ হয়ে যায়। অভিনয় পেশার শুরু থেকে আমি তেমন কিছু গুরুজন পেয়েছি, যারা আমাকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে গেছেন। অভিনয় শূন্য থেকে শুরু করেছিলাম; কিন্তু তাদের স্নেহ-মমতা আর আশীর্বাদের শীতল পরশ সঙ্গে ছিল বলেই আমি আজকে সবার কাছে শাকিব খান।

দীর্ঘ ক্যারিয়ারে পথচলায় নানা বাঁধা বিপত্তি টপকে আজকে শীর্ষ অবস্থানের পেছনে পূর্বসুরীদের দিক নির্দেশনার প্রসঙ্গ টেনে শাকিব বলেন, অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তাঁর মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয় শিল্পী মাথার উপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা।

Reneta

শাকিব খান আরও বলেন, দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক তিনি আমাদের ববিতা ম্যাডাম। কমার্শিয়াল (বাণিজ্যিক) সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমাতেও তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হননি এমন প্রজন্ম খুঁজে পাওয়া যাবে না।

যোগ করে শাকিব লেখেন, সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতাদেরও পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবীখ্যাত নির্মাতার সিনেমাতেও।

শাকিব তার স্ট্যাটাসে আরও বলেন, বহুদিন তিনি (ববিতা)/সিনেমা থেকে দূরে। তাঁর সাথে আমার প্রায়ই কথা হয়। বর্তমান সিনেমার খোঁজ খবর নেন। আগের মতোই মমতাময়ী মায়ের কণ্ঠে সঠিক দিকনির্দেশনা দেন। তাঁর মতো গুণী অভিনয়শিল্পীর সাথে কথা বলতে বলতে মাঝেমধ্যে নিজেদের ব্যর্থতার কথাগুলোও স্মরণ করি।

এদিকে, জন্মদিন উপলক্ষে আগের দিন খোঁজ নিয়ে জানা যায়, এবারের ৬৮ তম জন্মদিনটি কানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে কাটাচ্ছেন ববিতা। কোভিডের কারণে গত দুই বছর ঢাকায় গুলশানের বাসাতে ছিলেন দেশ বরেণ্য এ অভেনেত্রী। অনেক চেষ্টার পর গত সপ্তাহে কানাডায় গিয়েছেন। তাই এবারের জন্মদিন ছেলের সঙ্গেই কাটাচ্ছেন ববিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশনি সংকেতচিত্রনায়িকাঢাকাই সিনেমাববিতাবাংলা সিনেমালিড বিনোদনশাকিব খানসত্যজিৎ রায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT