চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসআই নিয়োগ: অবিবাহিত আর উচ্চবংশীয় শর্ত কেন অসাংবিধানিক নয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
- সেমি লিড, আদালত
A A

পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের ক্ষেত্রে প্রবেশনারী পর্যায় পর্যন্ত প্রার্থীর অবিবাহিত থাকা এবং সামাজিক মর্যাদাসম্পন্ন ও উচ্চবংশীয় হওয়ার শর্ত কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের দুই সচিব ও পুলিশ প্রধানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী সাহা। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী পূরবী রানী শর্মা।

আইনজীবী ইশরাত হাসান রুল জারির পর বলেন, ‘পুলিশ প্রবিধানের ৭৪১ এর (চ) দফার (১) নং উপ-দফায় বলা হয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টটর হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ও উচ্চবংশীয় হতে হবে।

আর ওই প্রবিধানের ৪ নং উপ-দফায় বলা হয়েছে, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

Reneta

এই অবিবাহিত থাকার বিষয়টি অযোক্তিক আর সামাজিক মর্যাদাসম্পন্ন বা উচ্চবংশীয় হওয়ার যে শর্ত তা তো খুবই পশ্চাদপদ ধারণা এবং তা সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।

এমতাবস্থায় শিক্ষাগত যোগ্যতাসহ সকল যোগ্যতা থাকার পর শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে প্রবিধানের শর্ত অনুযায়ী ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খান এসআই পদে আবেদন করতে পারেননি।

তাই প্রবিধানের এসব দফা চ্যালেঞ্জ করে গত ২৫ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন হোসেন খান। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআইরুলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT