চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও নেটফ্লিক্স নেই কান-এ, বেড়েছে নারী নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

আগামী মাসেই বসছে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের আসর। উদ্বোধনী দিনে দেখানো হবে মার্কিন পরিচালক জিম জারমুশের জমবি নিয়ে তৈরি সিনেমা ‘দ্য ডেড ডোন্ট ডাই’।

এক প্রেস কনফারেন্সে কান ফেস্টিভ্যাল প্রেসিডেন্ট পিয়েরে লেসকার এবং জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমাক্স জানিয়েছেন প্রতিযোগিতা বিভাগে পুরো বিশ্ব থেকে ১৯টি ছবি থাকবে। এই তালিকায় স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমনদোভার এর ‘পেইন অ্যান্ড গ্লোরি’ এবং দুই বার পাম দ’র পুরস্কার জয়ী বেলজিয়ান সহোদর জিন-পিয়েরে দারদেন এবং লাক দারদেন এর সিনেমা ‘ইয়ং আহমেদ’ও থাকছে।

এবছর প্রতিযোগিতা বিভাগে লড়বে চার নারী নির্মাতার ছবি। তারা হলেন, অস্ট্রিয়ার জেসিকা হাওসনার, আমেরিকার ইরা সাচস, ফ্রান্সের সেলিন স্কিয়াম্মা এবং সেনেগাল এর মাটি ডিওপ। গত বছর প্রতিযোগিতা বিভাগে লড়েছিলেন তিন জন নারী নির্মাতা। বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ১৩ জন নারী নির্মাতার ছবি অংশ নিচ্ছেন এবারের কান উৎসবে।

এবারের কান উৎসবের আকর্ষণ হিসেবে থাকছেন এলটন জন এবং ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। এলটন জনকে নিয়ে যুক্তরাজ্যের নির্মাতা ডেক্সটার ফ্লেচার একটি বায়োপিক নির্মাণ করেছেন। উৎসবে সেটা দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন এলটন জন। আর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়া বায়োপিক নির্মাণ করেছেন দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। ছবিটি প্রদর্শনের দিন সেখানে উপস্থিত থাকবেন দিয়েগো ম্যারাডোনা।

গতবারের মতো এবছরও কান উৎসবে স্থান পায়নি নেটফ্লিক্স। কান ফেস্টিভ্যালের নিয়ম হলো প্রতিযোগিতায় অংশ নিতে হলে সেটা অবশ্যই থিয়েটারে মুক্তি দিতে হবে। নেটফ্লিক্সের সিনেমা যেহেতু থিয়েটারে মুক্তি দেয়া হয়না, তাই এবারও নেটফ্লিক্সের কোনো সিনেমা প্রতিযোগিতায় স্থান পাচ্ছে না।

আগামী ১৪ মে দক্ষিণ ফরাসি উপকূলের শহর কানে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৫ মে পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT