চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার মাশরাফী-সাকিবই কোচ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে হেড কোচ ছাড়াই মাঠে নামবেন মাশরাফী-সাকিবরা, সেটি নিশ্চিত হয়ে গেছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে সংযোগ স্থাপনকারী হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন। আর মূল দায়িত্বটা থাকবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে!

নতুন বছরের প্রথমদিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ব্যক্তিগত কার্যালয় ধানমন্ডির বেক্সিমকো অফিসে ডেকেছিলেন মাশরাফী ও সাকিবকে। দুই অধিনায়কের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান।

বোর্ড সভাপতি পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ প্রসঙ্গ বললেন, ‘আমাকে যদি জিজ্ঞাসা করেন, এবার কোচ হচ্ছে সাকিব ও মাশরাফী। ওদের উপরই ছেড়ে দেয়া হচ্ছে। সিনিয়র খেলোয়াড় যারা আছে, তাদের উপরই ছেড়ে দেয়া হচ্ছে। ওরা বেশ আত্মবিশ্বাসী। এরআগেও আমরা বসেছিলাম। তামিম, সাকিব, মাশরাফী, মুশফিকও ছিল। ওরা বেশ আত্মবিশ্বাসী যে, এই সিরিজটা নিজেরাই সামলাতে পারবে। কাজেই ধরে নেন, এবার খেলোয়াড়রাই কোচ।’

আসন্ন সিরিজে টাইগার দল যে কোচ পাচ্ছে না সেটি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বোর্ড প্রধান আরেকবার মনে করিয়ে দিলেন সেটি, ‘এই সিরিজে বাইরে থেকে কোন কোচ আসছে না। সেটা আমরা মোটামুটি ঠিক করেই রেখেছিলাম। এখন আমাদের যারা আছে তাদের দিয়েই চলবে। শুধু এই সিরিজটাই। তারপরে অবশ্যই বাইরে থেকে কোচ নিয়ে আসবো।’

আসন্ন সিরিজে খালেদ মাহমুদের ভূমিকা কী হবে সেটিও স্পষ্ট করেছেন নাজমুল হাসান, ‘বোর্ড থেকে একজন প্রতিনিধি থাকে। বর্তমান সাপোর্টস্টাফ যারা আছে, তারাই থাকছে। পাশাপাশি বোর্ড থেকে খালেদ মাহমুদ সুজন থাকবে। সে সবসময় ম্যানেজার হিসেবে কাজ করত, সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করত, খেলোয়াড়-কোচ-বোর্ডের মাঝে সমন্বয়ক হিসেবে কাজ করত, সে-ই থাকছে। তাকে একটা পদ দিয়ে রাখা হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনমাশরাফী-সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT