চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মরিনহোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ২০, জুন ২০১৭
স্পোর্টস
A A

কর ফাঁকির মামলায় মেসি সাজা পেয়েছেন! রোনালদোর বিরুদ্ধে মামলা চলছে স্প্যানিশ আদালতে। বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে এবার জুড়ে গেল বিখ্যাত কোচ হোসে মরিনহোর নামও। স্পেশাল ওয়ানের বিরুদ্ধে অভিযোগ সাবেক শিষ্য রোনালদোর মত কর ফাঁকি দিয়েছেন তিনিও। দ্রুতই সেই অভিযোগ গড়াতে যাচ্ছে স্প্যানিশ আদালতে।

মঙ্গলবার স্প্যানিশ কৌসুলিরা দাবি করেছেন, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সময়ে ৩৩ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন মরিনহো। এই পর্তুগিজ ২০১১ ও ২০১২ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুর কোচ ছিলেন।

এর আগে মেসি দুই বছরের কারাদণ্ড পেয়েছিলেন কর ফাঁকির মামলায়। তবে স্প্যানিশ আইন অনুযায়ী ফৌজদারি অভিযোগে প্রথমবারের মত কেউ শাস্তি পেলে, আর সেটি দুই বছরের কম সময়ের সাজা হলে তাকে জেলে যেতে হয় না। মেসি তাই পার পেয়েছেন জরিমানা গুণেই। রোনালদো তার তিনগুণ কর ফাঁকি দিয়ে মামলা লড়ছেন। এবার ফেঁসে যেতে বসেছেন মরিনহো।

মরিনহো অবশ্য এখন স্পেনে নেই। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে আছেন। ক্লাবের হয়ে সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগেই জিতেছেন ইউরোপা কাপের শিরোপা। তাতে লিগ থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটতে না পারলেও আগামী বছরের উয়েফার আসরে খেলার সুযোগ পেয়েছে রেড ডেভিলরা। মরিনহো হয়তো সামনের মৌসুমের পরিকল্পনাতেই মনোযোগ রাখছিলে। তাতে ব্যাঘাত ঘটাল কর ফাঁকির মামলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকিহোসে মরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান

এপ্রিল ১৯, ২০২৬

‘আমার একটি অংশ চলে যাচ্ছে’- সিলভাকে নিয়ে গার্দিওলা

এপ্রিল ১৯, ২০২৬

২০ এপ্রিল বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১৫ থেকে ২০ টাকা

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT