চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বস্ত্র খাতও পাচ্ছে রপ্তানিতে নগদ সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
অর্থনীতি
A A

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের পর এবার বস্ত্র (টেরিটাওয়েল ও স্পেশালাইজড টেক্সটাইল) রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এখন থেকে বস্ত্র রপ্তানির বিপরীতে রপ্তানিকারকদের এক শতাংশ বিশেষ নগদ সহায়তা দেয়া হবে।বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছর থেকে জাহাজি পণ্যের ক্ষেত্রে এ সুবিধা পাবে। এক্ষেত্রে বিধি বহির্ভূতভাবে বিশেষ নগদ সহায়তা পরিশোধ করা হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে সে অর্থ কেটে নেবে বাংলাদেশ ব্যাংক।

তবে কেউ এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে বা অনিয়ম করে সুবিধা দেয়া-নেয়া করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে।

এর আগে শুধু তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এই সুবিধা পেতেন। এই সুবিধা পেতে তৈরি পোশাক খাতে স্থানীয় মূল্য সংযোজনের হার (ভ্যাট) ন্যূনতম ৩০ শতাংশ হওয়া বাধ্যতামূলক। তবে বস্ত্রজাত সামগ্রী রপ্তানির বিপরীতে সুবিধা পেতে এই নিয়ম মানতে হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে নীট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর এক শতাংশ হারে উৎপাদনকারী-রফতানিকারকরা বিশেষ নগদ সহায়তা পাবেন।

Reneta

বৈদেশিক মুদ্রায় লেনদেনে অনুমোদিত সব ডিলার ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে আরও বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা ও কানাডায় রফতানির ক্ষেত্রে বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের জন্যও এ সুবিধা প্রযোজ্য হবে। এ সুবিধা এবং ডিউটি ড্র-ব্যাক-বন্ড সুবিধা যৌথভাবে গ্রহণ না করার শর্ত প্রযোজ্য হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকবস্ত্র খাতরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT