চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিআই’র পদক্ষেপ অযৌক্তিক, বিধিবহির্ভূত: মার্কিন বিচার বিভাগ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৫৬ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A
জেমস কোমি ও হিলারি ক্লিনটন

জেমস কোমি ও হিলারি ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে হিলারির ই-মেইল ইস্যুতে এফবিআই’র নতুন করে তদন্ত শুরুর কাজকে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলেছেন ডেমোক্রেটিক দলের নেতারা। আর এফবিআই’র পদক্ষেপকে অযৌক্তিক ও বিধিবহির্ভূত বলছে মার্কিন বিচার বিভাগ।

কারচুপির মাধ্যমে বিচার বিভাগ হিলারিকে রক্ষা করতে চাইছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

শেষ মুহূর্তের নাটকীয়তায় জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তবে দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর বক্তব্যকে ছাপিয়ে এবার আলোচনায় যুক্ত হলেন এফবিআই প্রধান জেমস কমি।

এফবিআই’র নতুন করে শুরু করা তদন্তকে অযৌক্তিক ও বিধিবহির্ভূত উল্লেখ করে বিচার বিভাগ বলছে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে কোনো প্রার্থী সম্পর্কে এমন অযাচিত অভিযোগের আইনগত বৈধতা নেই।

তবে এফবিআই প্রধান দাবি করছেন, নৈতিকতা বোধ থেকেই নতুন এই তদন্তের বিষয়টি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জনগণকে তিনি ভুল পথে পরিচালিত করতে চান না বলে নতুন করে তদন্ত শুরু করেছে এফবিআই।

বিচার বিভাগ হিলারি ক্লিনটনের অপরাধ কর্মকান্ড আড়াল করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারিকে ‘ক্রিমিনাল’ বলে তার বিরুদ্ধে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান ট্রাম্প।

Reneta

এফবিআই’র এই পদক্ষেপকে নজিরবিহীন এবং গভীর উদ্বেগজনক বলে সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি।  সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররা এ বিষয়ে পূর্ণ ও চূড়ান্ত তথ্য জানার অধিকার রাখে।

এদিকে এফবিআই’র নতুন করে এই তদন্ত শুরুর পরেও বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস এর জরিপ অনুযায়ী,গত দুই সপ্তাহে আগাম ভোটে ট্রাম্পের চেয়ে ১৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন হিলারি।

রিপাবলিকান শক্ত ঘাঁটি টেক্সাস ও জর্জিয়ায়ও আগাম ভোটে সামান্য ব্যবধানে হিলারির চেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প। এছাড়া ব্যাটেলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত ওহাইও এবং অ্যারিজোনাতেও এগিয়ে আছেন হিলারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT